"যতসব শয়তানি, বেদাতি কাজ কারবার।"- ব্যাখ্যা কর।
উত্তর: "যতসব শয়তানি, বেদাতি কাজ করবার।"- কথাটি মজিদ বলেছিল। আওয়ালপুরের পিরের নির্দেশে সেখানকার লোকদের জোহরের নামাজ অসময়ে পড়া প্রসঙ্গে। 'লালসালু' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ কূটকৌশলী, ধর্মব্যবসায়ী ও প্রতারক। আওয়ালপুরে আগত পির সাহেবের খ্যাতির কথা শুনে মজিদ ঈর্ষাকাতর হয়ে পড়ে। মজিদের প্রতারণার ফাঁদ মাজারটির ওপর মহব্বতনগর গ্রামবাসীর আনুগত্য যদি কমে আসে সেই ভয়ে মজিদ চিন্তিত হয়ে পড়ে। এরই মধ্যে লোকজন মজিদের মোদাচ্ছের পিরের মাজার রেখে আওয়ালপুরের পিরের কাছে ছুটে যেতে থাকে। এতে মজিদের ক্রোধ বেড়ে যায়। সে একদিন আওয়ালপুরে গিয়ে দেখে যে, শত শত লোক পিরের নির্দেশে মাঠে জোহরের নামাজ পড়ছে। ওয়াক্ত পার হয়ে যাওয়ার পর। জোহরের নামাজের সময়জ্ঞান প্রসঙ্গে মজিদ সেখানে তখন চিৎকার করে প্রশ্নোক্ত কথাটি বলে। বেলা গড়িয়ে যাওয়ার পর জোহরের নামাজ পড়াকে মজিদ শয়তানি ও বেদাতি কাজকারবার বলে উল্লেখ করেছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"যতসব শয়তানি, বেদাতি কাজ কারবার।"- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর