"তাই তারা ছোটে, ছোটে।"- ব্যাখ্যা কর।
উত্তর: "তাই তারা ছোটে, ছোটে" বলতে অভাব-অনটন দূর করার প্রত্যাশা নিয়ে শস্যহীন অঞ্চলের মানুষের জীবিকার তাগিদে নিরন্তর ছুটে বেড়ানোকে বোঝানো হয়েছে। 'লালসালু' উপন্যাসে শস্যহীন জনবহুল অঞ্চলের বাসিন্দাদের সুখ-দুঃখের কথা তুলে ধরা হয়েছে। এই অঞ্চলের বাসিন্দারা সুখে থাকার আশা নিয়ে দিন কাটায়। ঘরে খাদ্য না থাকলেও দূরে তাকিয়ে থেকে অভাব মেটানোর দুরাশায় মত্ত হয় তারা। কিন্তু কেবল আশায় বুক বেঁধে অভাব মিটবে না বুঝতে পেরে তারা দিন-ক্ষণের, হিসাব না করেই অজানার উদ্দেশ্যে ছুটে চলে। প্রশ্নোক্ত উক্তিটিতে জীবিকার সন্ধানে, কর্মের সন্ধানে এই অবিরাম ছুটে চলাকেই বোঝানো হয়েছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"তাই তারা ছোটে, ছোটে।"- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর