"আমার হাত হইতে দুষ্ট আত্মা, ভূতপ্রেতও রক্ষা পায় নাই।"-উক্তিটি বুঝিয়ে লেখ।
উত্তর: "আমার হাত হইতে দুষ্ট আত্মা, ভূতপ্রেতও রক্ষা পায় নাই।"-উক্তিটি মজিদ জমিলাকে ভয় দেখানোর জন্য করেছে। 'লালসালু' উপন্যাসে ধর্মব্যবসায়ী, প্রতারক মজিদ কিশোরী জমিলাকে বিয়ে করার পর জোর করে তাকে বশে আনতে চায়। জমিলা তা মানতে চায় না, সে প্রতিবাদ করে। নামাজ পড়তে গিয়ে জমিলা ঘুমিয়ে পড়ে। গ্রামের সবাই মজিদকে ভয় পেলেও সে ভয় পায়। না। মজিদ জোর করে মাজারে নেওয়ার সময় জমিলা মজিদের মুখে থুথু ছিটিয়ে দেয়। তাই মজিদ জোর করে জমিলার অন্তরে ভীতির সঞ্চার করার চেষ্টা করে। মজিদ জমিলাকে মাজার ঘরে নিয়ে বসিয়ে দেয় এবং ঝড়ের বেগে দোয়া-দরুদ পড়তে থাকে। একটু পরে হঠাৎ জমিলা প্রচণ্ড ভীতিজড়িত গলায় আর্তনাদ করে উঠলে মজিদ দোয়া- দরুদ পড়া থামিয়ে প্রশ্নোক্ত কথাটি বলে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"আমার হাত হইতে দুষ্ট আত্মা, ভূতপ্রেতও রক্ষা পায় নাই।"-উক্তিটি বুঝিয়…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর