মেয়ে লোকের মনের মশকরা সহ্য করবে অতটা দুর্বল নয় সমাজ।" উক্তিটির তাৎপর্য লেখ।
উত্তর: "মেয়ে লোকের মনের মশকরা সহ্য করবে অতটা দুর্বল নয় সমাজ।”- এ উক্তি দ্বারা লেখক পুরুষতান্ত্রিক কুসংস্কারাচ্ছন্ন সমাজে নারীর প্রতি বৈষম্যমূলক আচরণের বিষয়টি স্পষ্ট করেছেন। 'লালসালু' উপন্যাসে মজিদ মহব্বতনগরের নীতিনির্ধারকে পরিণত হয়। মজিদকে রেখে আমেনা বিবি আওয়ালপুরের পিরের কাছ থেকে পানিপড়া নেওয়ার জের ধরে মজিদ তার ওপর প্রতিশোধ নেয়। আমেনা বিবি রোজা রেখে মাজারে পাক দিতে যাওয়ার আগে ভীত হয়। তার সন্তান হবে কিনা সেই ভবিষ্যৎ জানতে ইচ্ছে করে না আর। কিন্তু মনের ইচ্ছায় না হলেও লোকদেখানোর খাতিরে সে এগিয়ে চলে। কারণ সব আয়োজন সম্পন্ন হওয়ার পর সে আর পিছাতে পারে না, - সমাজ তা মানবে না। সমাজে নারীর ইচ্ছা বা অনিচ্ছার দাম নেই। - সেই প্রসঙ্গেই ঔপন্যাসিক সমাজকে কটাক্ষ করে প্রশ্নোক্ত উক্তিটি করেছেন। প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা মূলত নারীর প্রতি পুরুষতান্ত্রিক সমাজের বৈষম্যমূলক আচরণ প্রকাশ পেয়েছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
মেয়ে লোকের মনের মশকরা সহ্য করবে অতটা দুর্বল নয় সমাজ।" উক্তিটির তাৎপ…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর