মজিদ আওয়ালপুরের পিরের বিরোধিতা করে কেন?
উত্তর: ধর্মব্যাবসায় ক্ষতির আশঙ্কা ও অস্তিত্ব সংকটের ভয়ে মজিদ আওয়ালপুরের পিরের বিরোধিতা করে। 'লালসালু' উপন্যাসে শিকড়হীন ধর্মব্যবসায়ী মজিদ মহব্বতনগর গ্রামের সরল জনগোষ্ঠীকে ব্যবহার করে বিস্তার করে তার ধর্মব্যাবসার জাল। তবে আওয়ালপুরে কোনো জাঁদরেল পিরের আস্তানা গাড়ায় শঙ্কিত হয় মজিদ। আওয়ালপুরের পির সাহেবের আগমনে মজিদের মাজারে লোকের দান-ধ্যান কমে যায়। মজিদ তখন অস্তিত্ব সংকটে পড়ে যায়। তাই অস্তিত্ব রক্ষার জন্য মজিদ আওয়ালপুরের পির সাহেবের বিরোধিতা করে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
মজিদ আওয়ালপুরের পিরের বিরোধিতা করে কেন?
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর