অস্তিত্ব রক্ষায় শঠতার আশ্রয় নেওয়ার দিক থেকে উদ্দীপকের তাহের আলির সঙ্গে 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের সাদৃশ্য রয়েছে।
'লালসালু' উপন্যাসের মজিদের জন্ম শস্যহীন জনবহুল অঞ্চলে। জীবিকার সন্ধানে সে. গাড়ো পাহাড়ে আসে, কিন্তু সেখানেও ব্যর্থ হয়ে অস্তিত্ব রক্ষায় ধর্মকে আশ্রয় করে বিস্তার করে শঠতার জাল। তার মূল পুঁজি হলো মানুষের ধর্মান্ধতা। সহজ-সরল মানুষের ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগিয়ে তার অবস্থার পরিবর্তন করতে থাকে।
উদ্দীপকের তাহের আলি হতদরিদ্র। নিজের অস্তিত্ব রক্ষায় গ্রামের সাধারণ মানুষের মাঝে বিছিয়ে দেয় প্রতারণার জাল। সে ঘোষণা করে যে, স্বপ্নাদেশে সে লতাপাতার ওষুধের সন্ধান পেয়েছে। অচিরেই দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ চিকিৎসা নিতে এলে দ্রুত আর্থিক উন্নতি হতে থাকে তার। 'লালসালু' উপন্যাসের মজিদও মহব্বতনগরের সাধারণ মানুষের কাছে স্বপ্নাদেশে মাজার প্রতিষ্ঠার কথা জানায়। মাজারের ত্রাতা হিসেবে রাতারাতি তার অর্থ ও প্রতিপত্তি বাড়তে থাকে। এভাবেই অস্তিত্ব রক্ষায় শঠতার আশ্রয় নেওয়ার দিক থেকে
উদ্দীপকের তাহের আলির সঙ্গে মজিদের সাদৃশ্য রয়েছে।