শেয়ারFacebookWhatsApp

"সে ঝংকার মানুষের প্রাণে লাগে, কানে লাগে।"- ব্যাখ্যা কর।

উত্তর: "সে ঝংকার মানুষের প্রাণে লাগে, কানে লাগে” বলতে মজিদের কোরআনের আয়াত পড়ার ঝংকারের প্রতি ইঙ্গিত করা হয়েছে। 'লালসালু' উপন্যাসে তাহের-কাদেরের বাপের সালিসের দিন সুচতুর মজিদ কোরআনের আয়াত পড়ে তা ব্যাখ্যা করার মাধ্যমে উপস্থিত উৎসুক জনতার মনে ধর্মের ভয় জোগানোর চেষ্টা করে এবং সফলতা লাভ করে। মজিদের সুরেলা গলার ঝংকার দ্বারা ঘরময় যেন ঝংকৃত হচ্ছিল এবং সেই ঝংকার উপস্থিত জনতার কানে বাজছিল এবং প্রাণকে স্পর্শ করছিল।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

"সে ঝংকার মানুষের প্রাণে লাগে, কানে লাগে।"- ব্যাখ্যা কর।

উদ্দীপক

অম্বলপুর গ্রাম ও আশপাশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় গ্রামের লোকজন সন্তানদেরকে তাদের বাপ-দাদার পেশায় নিয়োজিত রাখতে বাধ্য হয়। শিক্ষিত যুবক সাজেদুল বিষয়টি উপলব্ধি করে গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। গ্রামের মোড়ল কাশেম মিঞা শিক্ষাবিরোধী। কারণ গ্রামের মানুষের সাক্ষরজ্ঞান থাকলে টিপসই নিয়ে জমিজমা দখল নেওয়া, ফসল ভাগের ক্ষেত্রে ঠকানো ইত্যাদি বন্ধ হয়ে যাবে তার। কিন্তু সাজেদুল স্কুল প্রতিষ্ঠার বিষয়ে দৃঢ় সংকল্পবদ্ধ।

Chittagong · 2025

উত্তর

রহিমা অতি সঙ্গোপনে মাজারের নিকট একটি সন্তানের আর্জি জানায়। [প্রশ্নে উল্লিখিত 'মজিদের কাছে' স্থানে 'মাজারের নিকট' হবে।

উত্তর

"সে ঝংকার মানুষের প্রাণে লাগে, কানে লাগে” বলতে মজিদের কোরআনের আয়াত পড়ার ঝংকারের প্রতি ইঙ্গিত করা হয়েছে। 'লালসালু' উপন্যাসে তাহের-কাদেরের বাপের সালিসের দিন সুচতুর মজিদ কোরআনের আয়াত পড়ে তা ব্যাখ্যা করার মাধ্যমে উপস্থিত উৎসুক জনতার মনে ধর্মের ভয় জোগানোর চেষ্টা করে এবং সফলতা লাভ করে। মজিদের সুরেলা গলার ঝংকার দ্বারা ঘরময় যেন ঝংকৃত হচ্ছিল এবং সেই ঝংকার উপস্থিত জনতার কানে বাজছিল এবং প্রাণকে স্পর্শ করছিল।

উত্তর

উদ্দীপকের সাজেদুলের সাথে 'লালসালু' উপন্যাসের আক্কাস চরিত্রের সাদৃশ্য রয়েছে। 'লালসালু' উপন্যাসের কাহিনি মহব্বতনগর গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে। অশিক্ষা, কুশিক্ষা ও কুসংস্কারে আচ্ছন্ন সেই গ্রামের মানুষদের সরল ধর্মবিশ্বাসকে পুঁজি করে অসাধু ধর্মব্যবসায়ী মজিদ নিজের স্বার্থসিদ্ধি করতে চায়। তাই শিক্ষিত যুবক আক্কাস গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করে গ্রামের মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করে তুলতে চায়। উদ্দীপকে দেখা যায়, কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে অম্বলপুর গ্রাম ও আশেপাশের মানুষজন শিক্ষার আলো থেকে বঞ্চিত থেকেছে। তাদের অজ্ঞতা ও অসচেতনতার সুযোগে গ্রামের মোড়ল কাশেম মিঞা দিনের পর দিন তাদের শোষণ করে নিজের স্বার্থসিদ্ধি করে আসছে। এই অসংগতির বিপরীতে দাঁড়িয়ে সচেতন ও শিক্ষিত যুবক সাজেদুল গ্রামের মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করে তুলতে গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। 'লালসালু' উপন্যাসেও মহব্বতনগর গ্রামের মানুষদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে আক্কাস একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। সে চায় তার গ্রামের মানুষগুলো আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে মজিদের মতো ধর্মব্যবসায়ী ও ভণ্ডদের যেন পরিহার করতে পারে। তাই বলা যায়, উদ্দীপকের সাজেদুলের সাথে 'লালসালু' উপন্যাসের আক্কাস চরিত্রের সাদৃশ্য রয়েছে।

উত্তর

চরিত্রগত দিক থেকে বলা যায় "স্বার্থ ভিন্ন হলেও প্রভাব-প্রতিপত্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কাশেম মিঞা ও মজিদ চরিত্র অভিন্ন"-মন্তব্যটি যথার্থ। 'লালসালু' উপন্যাসের কাহিনি মজিদ চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। শস্যহীন জনবহুল অঞ্চল থেকে দুবেলা দুমুঠো খেয়ে বাঁচার জন্য মহব্বতনগর গ্রামে আশ্রয় নেওয়া মজিদ গ্রামের মানুষদের সরল ধর্মবিশ্বাসকে পুঁজি করে ধর্মব্যাবসা গড়ে তোলে। উদ্দীপকের মোড়ল কাশেম মিঞা শিক্ষাবিরোধী। কারণ সাধারণ মানুষ শিক্ষার আলোয় আলোকিত হয়ে উঠলে তারা সচেতন হয়ে উঠবে। তখন তাদেরকে আর শোষণ করা যাবে না। ভুল বুঝিয়ে নিজের স্বার্থসিদ্ধি করা যাবে না। তাই সে গ্রামের মানুষদের শিক্ষার আলো থেকে বঞ্চিত রেখে নিজের স্বার্থসিদ্ধি করে যেতে চায়। একইভাবে 'লালসালু' উপন্যাসেও মজিদ নিজের ভন্ডামির মুখোশ উন্মোচিত হওয়ার আশঙ্কায় আক্কাসকে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে দেয়নি। 'লালসালু' উপন্যাসের মজিদ নিজের স্বার্থসিদ্ধি করার জন্য গ্রামের | মানুষকে শিক্ষা থেকে দূরে রাখতে চায়। গ্রামের মানুষের অজ্ঞতা, অসচেতনতা ও কুসংস্কারকে পুঁজি করে মজিদ যে ধর্মব্যাবসা গড়ে তুলেছে মানুষ শিক্ষার আলোয় আলোকিত হয়ে উঠলে তার বিনাশ নিশ্চিত। তাই সে সুকৌশলে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার উদ্যোগকে অঙ্কুরে বিনষ্ট করে দেয়। সাধারণ মানুষকে কুসংস্কারে ডুবিয়ে রেখে সে নিজের স্বার্থ হাসিল করে যেতে থাকে দিনের পর দিন। তাই বলা যায়, স্বার্থ ভিন্ন থাকলেও প্রভাব-প্রতিপত্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কাশেম মিঞা ও মজিদ চরিত্র অভিন্ন।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালুChittagong
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।