"শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতোই সতর্ক হয়ে ওঠে তার চোখ।"- উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর: প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে অত্যাচারী মজিদের ভয়ে জমিলার সতর্ক হয়ে ওঠাকে বোঝানো হয়েছে। 'লালসালু' উপন্যাসে ধর্মব্যবসায়ী মজিদের দ্বিতীয় বউ কিশোরী জমিলা। তার মাঝে কৈশোরের চাঞ্চল্য বিদ্যমান এবং তার কাছে মজিদ কর্তৃক ধর্মের কঠোরতা অত্যাচারতুল্য। মজিদ তাকে নানান বিষয়ে জোর করে, অনেক বিধি মানতে বাধ্য করে, তার দোষ ধরে। এ কারণে সে সব সময় মজিদের ভয়ে তটস্থ থাকে। তাই মজিদের হঠাৎ আগমনে তার চোখ হরিণের চোখের মতো সতর্ক হয়ে ওঠে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতোই সতর্ক হয়ে ওঠে তার চোখ।"- উক্তি…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর