"ব্যাপারটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো।"- বুঝিয়ে লেখ।
উত্তর: "ব্যাপারটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো।"- এখানে মজিদকে উপেক্ষা করে আওয়ালপুরের পিরের কাছ থেকে পড়াপানি আনার বিষয়টিকে বোঝানো হয়েছে। 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী আমেনা নিঃসন্তান। সে সন্তান কামনায় ব্যাকুল। একটি সন্তানের আশায় সে আওয়ালপুরের পিরের কাছ থেকে পানিপড়া পেতে চেয়েছে। স্ত্রীর কথায় খালেক ব্যাপারী ধলা মিয়াকে পানিপড়া আনতে পাঠায়। কিন্তু সে আওয়ালপুরের পিরের কাছে না গিয়ে মজিদের কাছে যায় পানিপড়া আনতে। গ্রামের মোদাচ্ছের পিরের খাদেম মজিদকে না জানিয়ে আওয়ালপুরের পিরের কাছে যাওয়ার বিষয়টি মজিদের কাছে অপমানের মনে হয়েছে। মজিদের রাগ দেখে তার কাছে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো মনে হয়েছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"ব্যাপারটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো।"- বুঝিয়ে লেখ।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর