"উদ্দীপকটি সীমিত আকারে 'সিরাজউদ্দৌলা' নাটকের স্মারক। " মন্তব্যটির যথাযথ বিশ্লেষণ কর।
উত্তর: "উদ্দীপকটি সীমিত আকারে 'সিরাজউদ্দৌলা' নাটকের স্মারক। একজন যথার্থ দেশপ্রেমিক দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখেন সবসময়। দেশের সংকটময় মুহূর্তে তিনি বীরদর্পে এগিয়ে আসেন। দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনায় তিনি নিজের জীবন দিতেও প্রস্তুত থাকেন। উদ্দীপকের সূর্য সেনের মাঝে দেশপ্রেমের অসাধারণ প্রতিফলন লক্ষ করা যায়। তার মাঝে ছিল সীমাহীন দেশপ্রেম ও অসাধারণ বীরত্ব সিরাজউদ্দৌলা' নাটকেও নবাব সিরাজউদ্দৌলার মাঝে দেশপ্রেম পরিলক্ষিত হয়। বাংলার মানুষের অসহায়ত্বে তাঁর হৃদয় ব্যথিত হয়েছে বারবার। ইংরেজদের বাণিজ্যের নামে এদেশের জনগণের ওপর জুলুম-অত্যাচার তিনি সহ্য করেননি। প্রতিবাদ করেছেন ইংরেজদের নির্মম অত্যাচারের। দেশের স্বাধীনতা রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। বিশ্বাসঘাতকদের হাতে নিজের জীবন পর্যন্ত দিয়েছেন দেশপ্রেমিক নবাব। “সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলা এবং উদ্দীপকের সূর্যসেন উভয়ের মাঝেই দেশপ্রেমের প্রতিফলন ঘটেছে। দুজনই নিজের জীবন দিয়ে দেশের স্বাধীনতা রক্ষা করতে চেয়েছেন। এই দৃষ্টিকোণ থেকে বলা যায়, উদ্দীপকের সূর্যসেন এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজ চরিত্র দেশপ্রেমের এক অনুপম প্রতীক।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"উদ্দীপকটি সীমিত আকারে 'সিরাজউদ্দৌলা' নাটকের স্মারক। " মন্তব্যটির য…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর