“সুলতানা রাজিয়া ও নবাব সিরাজউদ্দৌলার পরিণাম একসূত্রে গাঁথা।”— মন্তব্যটি বিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও ।
উত্তর: সুলতানা রাজিয়া ও নবাব সিরাজউদ্দৌলার পরিণাম একসূত্রে গাঁথা। 'সিরাজউদ্দৌলা' নাটকে সিরাজ ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। তিনি যখন সিংহাসনে আরোহণ করেন তখন তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বোনা শুরু হয়। শুধু ব্যক্তিগত লোভ আর স্বার্থের আশায় সকলেই চেয়েছিল সিরাজের পতন হোক। মিরজাফর পলাশির যুদ্ধে নবাবের প্রধান সেনাপতি থাকা সত্ত্বেও যুদ্ধের ময়দানে যুদ্ধ করেননি এবং বাকি দেশপ্রেমিকদের যুদ্ধ থেকে বিরত থাকার হুকুম দিয়েছিলেন। অনেকেই যুদ্ধের ময়দান থেকে পালিয়েও যায়। এতে সিরাজ একা হয়ে যান এবং পরাজিত হন ইংরেজদের কাছে। ঠিক তেমনি উদ্দীপকে রাজিয়া সুলতানা ইলতুৎমিশের কন্যা। কিন্তু রাজ্যের সকল ব্যয়ভার তার কন্যার উপর অর্পণ করে। এজন্য তার আপন ছেলেও তার বিরুদ্ধে চলে যায় এবং রাজিয়ার হত্যা ষড়যন্ত্রে অংশগ্রহণ করে। উদ্দীপক এবং নাটক সিরাজউদ্দৌলার একটি বিষয় লক্ষ্যনীয় যে তারা তাদের ক্ষমতা এর জন্য আপন এবং আত্মীয়দের দ্বারা প্রতারিত এবং ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছিলেন। তারাও ভয় তাদের কার্য সঠিকভাবে পরিচালনা করেছিলেন কিন্তু তাদের পাওয়া অবস্থান তাদের আপন ভাইবোনদের এবং আত্মীয়দের সহ্য হয়নি এই জন্য তাদের দুজনকেই আপন আত্মীয় দ্বারা ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে এবং তাদের পরিণাম একই হয়েছিল।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
“সুলতানা রাজিয়া ও নবাব সিরাজউদ্দৌলার পরিণাম একসূত্রে গাঁথা।”— মন্ত…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর