"উদ্দীপকের সুলতানা রাজিয়া এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের পরিণতি অভিন্ন" মন্তব্যটি যাচাই কর।
উত্তর: "উদ্দীপকের সুলতানা রাজিয়া এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের পরিণতি অভিন্ন"- মন্তব্যটি যথার্থ। স্বার্থান্ধ মানুষ নিজেদের স্বার্থে স্বদেশ ও স্বদেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। তারা লোভের বশবর্তী হয়ে আত্মীয়-পরিজনের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করে। তারা শত্রুর সঙ্গে হাত মিলিয়ে রক্তের সম্পর্কের মানুষেরও ক্ষতি করতে পিছপা হয় না। এরা ব্যক্তি, সমাজ ও দেশের শত্রু। উদ্দীপকের রাজিয়া বাবার সিদ্ধান্তে ক্ষমতায় আরোহণ করে। এই ক্ষমতারোহণ তার ভাইয়েরা মেনে নিতে পারে না। তারা নিজেদের স্বার্থ বিবেচনায় বোনের বিরুদ্ধে দাঁড়ায়। তাদের ক্ষমতার লোভের কাছে স্নেহ-ভালোবাসা পরাজিত হয়। নিজের ভাইদের হাতে স্বামীসহ রাজিয়ার মৃত্যু হয়। 'সিরাজউদ্দৌলা' নাটকের নবার সিরাজও একই রকম পরিণতির শিকার হন। তিনিও তাঁর আত্মীয়-পরিজনদের ষড়যন্ত্রে ক্ষমতাচ্যুত ও নিহত হন। 'সিরাজউদ্দৌলা' নাটকে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার নির্মম পরিণতির ঘটনা বর্ণিত হয়েছে। নবাব সিরাজউদ্দৌলার করুণ পরিণতির জন্য দায়ী সিরাজের খালা ঘসেটি বেগম ও অমাত্যবর্গের বিশ্বাসঘাতকতা। নবাব সিরাজকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা লাভের জন্য বড় খালা ঘসেটি বেগম নানাভাবে সিরাজের পতন ঘটাতে চেয়েছেন। তার ইচ্ছা পূরণ করতে অমাত্যবর্গ ও সেনাপতিকে নিয়ে ইংরেজদের সাথে হাত মিলিয়ে সিরাজকে ক্ষমতাচ্যুত এবং নির্মমভাবে হত্যা করেছে। উদ্দীপকের রাজিয়াও একই পরিণতির শিকার। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"উদ্দীপকের সুলতানা রাজিয়া এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের পরিণতি …
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর