শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সুলতানা রাজিয়ার ভাইদের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের যে চরিত্রের মিল রয়েছে তা ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের সুলতানা রাজিয়ার ভাইদের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগম চরিত্রের মিল রয়েছে। আত্মস্বার্থ চিন্তা মানুষকে অন্ধ করে দেয়। নিজের লাভের জন্য অন্যকে ধ্বংস করতেও তারা পিছপা হয় না। যেকোনো উপায়ে- অর্থাৎ ছলে, বলে, কৌশলে তারা স্বার্থ উদ্ধার করে। স্বার্থের জন্য তারা প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করে। উদ্দীপকের ইলতুৎমিশের ছেলেরা ক্ষমতার লোভে তাদের আপন বোন সুলতানা রাজিয়াকে হত্যা করে। এখানে মানরিকতা, আত্মীয় সম্পর্ক, স্নেহ-ভালোবাসা অনুপস্থিত। 'সিরাজউদ্দৌলা' নাটকেও এমন চরিত্রে রয়েছে। তিনি সিরাজের বড় খালা ঘসেটি বেগম। তিনি চেয়েছিলেন তার বাবা নবাব আলিবর্দি খাঁ তার পুত্রের হাতে ক্ষমতা অর্পণ করবেন। তা না করে যখন সিরাজকে নবাব করা হয় তখন থেকেই তিনি সিরাজের ধ্বংস কামনা করতে থাকেন এবং নানা রকম ষড়যন্ত্র করে ক্ষমতা হস্তগত করার চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত অমাত্যবর্গ ও ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে সিরাজকে ক্ষমতাচ্যুত করেছেন। এভাবে উভয় ক্ষেত্রেই বিশ্বাসঘাতকতা ও ক্ষমতার প্রতি লোভের দিকটির মিল রয়েছে।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

উদ্দীপকের সুলতানা রাজিয়ার ভাইদের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের যে চরিত…

উদ্দীপক

সুলতান ইলতুৎমিশ কন্যা সুলতানা রাজিয়াকে সিংহাসনে অধিষ্ঠিত করেন। পুত্রদের পরিবর্তে কন্যাকে রাজ্যভার অর্পণ করায় সুলতানা রাজিয়ার ভাইয়েরা ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় তারা বহিরাগত শত্রুর সাথে যোগাযোগ স্থাপন করে সুলতানা রাজিয়াকে হত্যা করে।

Mymensingh · 2024

উত্তর

অন্ধকূপ হত্যার কাহিনি হলওয়েল প্রচার করেছিলেন।

উত্তর

মিরজাফর উমিচাঁদকে কালকেউটে বলেছেন উমিচাঁদের ধূর্ততা, স্বার্থান্বেষী মনোভাব এবং দ্বিমুখী নীতির জন্য। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাবের অমাত্যদের অধিকাংশই ছিলেন লোভী, বিশ্বাসঘাতক ও দেশদ্রোহী। নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার জন্য মিরজাফর, জগৎশেঠ, রাজবল্লভ, ঘসেটি বেগম ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হন। তাদের সঙ্গে উমিচাঁদও ছিলেন। নবাবকে ক্ষমতাচ্যুত করার পর কে কতটুকু ভাগ পাবে তা নির্দিষ্ট করার জন্য ক্লাইভের তৈরি দলিলে অন্যরা স্বাক্ষর করতে এলেও উমিচাঁদ অনুপস্থিত ছিলেন। মিরজাফরের ধারণা, উমিচাঁদ কলকাতায় বসেই চুক্তিতে স্বাক্ষর দেবেন এবং চুক্তিতে তার দাবি পূরণ না হলে গোপন ষড়যন্ত্রের সমস্ত খবর নবাবের দরবারে পৌছে দেবেন। এ রকম ধারণা থেকেই মিরজাফর উমিচাঁদকে কালকেউটে বলেছেন।

উত্তর

উদ্দীপকের সুলতানা রাজিয়ার ভাইদের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগম চরিত্রের মিল রয়েছে। আত্মস্বার্থ চিন্তা মানুষকে অন্ধ করে দেয়। নিজের লাভের জন্য অন্যকে ধ্বংস করতেও তারা পিছপা হয় না। যেকোনো উপায়ে- অর্থাৎ ছলে, বলে, কৌশলে তারা স্বার্থ উদ্ধার করে। স্বার্থের জন্য তারা প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করে। উদ্দীপকের ইলতুৎমিশের ছেলেরা ক্ষমতার লোভে তাদের আপন বোন সুলতানা রাজিয়াকে হত্যা করে। এখানে মানরিকতা, আত্মীয় সম্পর্ক, স্নেহ-ভালোবাসা অনুপস্থিত। 'সিরাজউদ্দৌলা' নাটকেও এমন চরিত্রে রয়েছে। তিনি সিরাজের বড় খালা ঘসেটি বেগম। তিনি চেয়েছিলেন তার বাবা নবাব আলিবর্দি খাঁ তার পুত্রের হাতে ক্ষমতা অর্পণ করবেন। তা না করে যখন সিরাজকে নবাব করা হয় তখন থেকেই তিনি সিরাজের ধ্বংস কামনা করতে থাকেন এবং নানা রকম ষড়যন্ত্র করে ক্ষমতা হস্তগত করার চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত অমাত্যবর্গ ও ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে সিরাজকে ক্ষমতাচ্যুত করেছেন। এভাবে উভয় ক্ষেত্রেই বিশ্বাসঘাতকতা ও ক্ষমতার প্রতি লোভের দিকটির মিল রয়েছে।

উত্তর

"উদ্দীপকের সুলতানা রাজিয়া এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের পরিণতি অভিন্ন"- মন্তব্যটি যথার্থ। স্বার্থান্ধ মানুষ নিজেদের স্বার্থে স্বদেশ ও স্বদেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। তারা লোভের বশবর্তী হয়ে আত্মীয়-পরিজনের সঙ্গেও সম্পর্ক ছিন্ন করে। তারা শত্রুর সঙ্গে হাত মিলিয়ে রক্তের সম্পর্কের মানুষেরও ক্ষতি করতে পিছপা হয় না। এরা ব্যক্তি, সমাজ ও দেশের শত্রু। উদ্দীপকের রাজিয়া বাবার সিদ্ধান্তে ক্ষমতায় আরোহণ করে। এই ক্ষমতারোহণ তার ভাইয়েরা মেনে নিতে পারে না। তারা নিজেদের স্বার্থ বিবেচনায় বোনের বিরুদ্ধে দাঁড়ায়। তাদের ক্ষমতার লোভের কাছে স্নেহ-ভালোবাসা পরাজিত হয়। নিজের ভাইদের হাতে স্বামীসহ রাজিয়ার মৃত্যু হয়। 'সিরাজউদ্দৌলা' নাটকের নবার সিরাজও একই রকম পরিণতির শিকার হন। তিনিও তাঁর আত্মীয়-পরিজনদের ষড়যন্ত্রে ক্ষমতাচ্যুত ও নিহত হন। 'সিরাজউদ্দৌলা' নাটকে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার নির্মম পরিণতির ঘটনা বর্ণিত হয়েছে। নবাব সিরাজউদ্দৌলার করুণ পরিণতির জন্য দায়ী সিরাজের খালা ঘসেটি বেগম ও অমাত্যবর্গের বিশ্বাসঘাতকতা। নবাব সিরাজকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা লাভের জন্য বড় খালা ঘসেটি বেগম নানাভাবে সিরাজের পতন ঘটাতে চেয়েছেন। তার ইচ্ছা পূরণ করতে অমাত্যবর্গ ও সেনাপতিকে নিয়ে ইংরেজদের সাথে হাত মিলিয়ে সিরাজকে ক্ষমতাচ্যুত এবং নির্মমভাবে হত্যা করেছে। উদ্দীপকের রাজিয়াও একই পরিণতির শিকার। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।