উদ্দীপকের বীরগাথা মহান সৈনিক, সূর্যসেনের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন কোন চরিত্রের অধিকতর সাদৃশ্য লক্ষ্যযোগ্য এবং কীভাবে?
উত্তর: উদ্দীপকের বীরগাথা মহান সৈনিক, সূর্যসেনের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলা চরিত্রের অধিকতর সাদৃশ্য লক্ষ্যযোগ্য। উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলার সীমাহীন দেশপ্রেম ও করুণ পরিণতির দিকটি ফুটে উঠেছে। দেশপ্রেমিক ব্যক্তি নিজের জীবনের চেয়েও দেশকে বেশি ভালোবাসেন। নিজ দেশকে ভালোবাসা মানুষের সহজাত প্রবৃত্তিগুলোর মধ্যে অন্যতম। নিজের জীবন দিয়েও তারা দেশের স্বাধীনতা রক্ষা করতে চান। 'সিরাজউদ্দৌলা' নাটকেও আমরা দেশপ্রেমিক সিরাজের দেশপ্রেমের প্রকাশ দেখতে পাই। অন্যায়কে তিনি প্রশ্রয় দেননি। যুদ্ধে পরাজিত হয়েও পুনরায় যুদ্ধের জন্য প্রস্তুত হতে চেয়েছেন প্রচণ্ড দেশপ্রেম থেকে। কিন্তু আপনজনদের বিশ্বাসঘাতকতায় তাঁর জীবনে নেমে আসে করুণ পরিণতি।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের বীরগাথা মহান সৈনিক, সূর্যসেনের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকে…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর