উদ্দীপকে নীলকরদের অত্যাচারের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের দ্বিতীয় অঙ্কে বর্ণিত ইংরেজদের অত্যাচারের তুলনা কর।
উত্তর: উদ্দীপকে নীলকরদের অত্যাচারের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের দ্বিতীয় অঙ্কে বর্ণিত ইংরেজদের অত্যাচারের সাযুজ্য রয়েছে। ইংরেজ কোম্পানীর প্রতিনিধিরা তাঁর প্রজাদের উপর নানাভাবে অত্যাচার নির্যাতন করত। প্রজারা অল্প মূল্যে কোম্পানীর প্রতিনিধির কাছে লবণ বিক্রি করতো না বলে কোম্পানীর লোকজন তার বাড়ি-ঘর জ্বালিয়ে দিত, তাদের সন্তান সম্ভবা স্ত্রীকে অত্যাচার করত, এমনকি হত্যা করতে দ্বিধাবোধ করেনি। উদ্দীপকে ইংরেজ কর্তৃক সাধারণ চাষীদের নীলচাষে বাধ্য করা; নীল চাষে অস্বীকৃতি জানালে জেল-জুলুম; নিরীহ বৌ-ঝির সম্ভ্রমহানি ইত্যাদির কথা বলা হয়েছে যা 'সিরাজউদ্দৌলা' নাটকের দ্বিতীয় অঙ্কে বর্ণিত ইংরেজদের অত্যাচারের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকে নীলকরদের অত্যাচারের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের দ্বিতীয় অ…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর