“সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম, যা উদ্দীপকে বিদ্যমান।” —তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম, যা উদ্দীপকে বিদ্যমান। একজন যথার্থ দেশপ্রেমিক দেশের কল্যাণে নিজে নিয়োজিত রাখেন সবসময়। দেশের সংকটময় মুহূর্তে তিনি বীরদর্পে এগিয়ে আসেন। দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনায় তিনি নিজের জীবন দিতেও প্রস্তুত থাকেন। উদ্দীপকে ঔপনিবেশিক ভারতবর্ষে শাসনের নামে চালিয়েছে শোষণের স্টিম রোলার। এ সময় ভারতে স্বাধীনতার দাবিতে দানা বেঁধে ওঠে স্বদেশি আন্দোলন।মৃত্যু অবধারিত জেনেও মুক্ত স্বদেশের স্বপ্নে বিভোর আন্দোলনকারীরা পিছপা হননি। স্বদেশিদের দুর্বার এ সংগ্রামে তেত্রিশ কোটি ভারতবাসীর ছিল অকুণ্ঠ সমর্থন। উদ্দীপকে যেমন দেখানো হয়েছে অন্যায়ের বিরুদ্ধে সর্বদা দেশ প্রেমিকরা লড়তে প্রস্তুত তাদের দেশকে রক্ষা করতে প্রস্তুত তাদের দেশকে ভালবাসতে প্রস্তুত যেমনটা উদ্দীপক এবং নাটক সিরাজউদ্দৌলার মধ্যে ফুটেছে। 'সিরাজউদ্দৌলা' নাটকেও নবাব সিরাজউদ্দৌলার মাঝে দেশপ্রেম পরিলক্ষিত হয়। বাংলার মানুষের অসহায়ত্বে তাঁর হৃদয় ব্যথিত হয়েছে বারবার। ইংরেজদের বাণিজ্যের নামে এদেশের জনগণের ওপর জুলুম-অত্যাচার তিনি সহ্য করেননি। প্রতিবাদ করেছেন ইংরেজদের নির্মম অত্যাচারের। দেশের স্বাধীনতা রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। বিশ্বাসঘাতকদের হাতে নিজের জীবন পর্যন্ত দিয়েছেন দেশপ্রেমিক নবাব। হিউদ্দীপক এবং নাটকের নবাব সিরাজউদ্দৌলা উভয়ের মধ্যে রয়েছে অগাধ দেশপ্রেম।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
“সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম, যা উদ্দীপকে বিদ্যমান।” …
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর