উদ্দীপকের রাজাকার ও কমান্ডার 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের রাজাকার ও কমান্ডার 'সিরাজউদ্দৌলা' নাটকের গভর্নর ড্রেক ও ক্যাপ্টন ক্লেটন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ওয়ালি খান ক্যাপ্টেন ক্লেটনকে যুদ্ধ বন্ধের জন্য অনুরোধ করে। ওয়ালি খান ইংরেজদের হয়ে যুদ্ধ করে কোম্পানির টাকার জন্য উমিচাদের গুপ্তচর নবাব ছাউনিতে খবর পাঠায়। হলওয়েলের মনে করে যে গভর্নর রজার ড্রেকের সাথে পরামর্শ করে নবাবের কাছে আত্মসমর্পণ করাই যুক্তিযুক্ত। উমিচাদকে নবাবের সেনাধ্যক্ষ রাজা মানিকচাদের কাছে পত্র লেখার অনুরোধ করা হয়। এজন্য উমিচাদ বলেন, “বন্দির কাছে এ প্রার্থনা কেন সার্জন হলয়েল?” নবাবের পদাতিক বাহিনী দমদমের সরু রাস্তা দিয়ে চলে আসে আর গোলন্দাজ বাহিনী শিয়ালদহের মারাঠা খাল পেরিয়ে বন্যার স্রোতের মতো ছুটে আসে। ক্যাপ্টেন মিনচিন দমদমের রাস্তাটা উড়িয়ে দেওয়ার কথা থাকলেও সে পালিয়ে যায় । নবাবের সৈন্যরা গঙ্গার দিককার ফটক ভেঙে কেল্লার ভেতর ঢুকে পড়ে । সেখান দিয়ে একদল ডাচ সেনা পালিয়ে যায়। গভর্নর ড্রেক ও ক্যাপ্টন ক্লেটন (ব্রিটিশ সিংহ) নৌকা করে পালিয়ে যায়। এছাড়াও ক্যাপ্টেন মিনচিন, কাউন্সিলর ফাকল্যান্ড ও ম্যানিংহাম নৌকায় করে দুর্গ থেকে পালিয়ে যায়। উদ্দীপকে আমরা দেখতে পাই যে রাজাকার ও কমান্ডার যুদ্ধের পরিস্থিতি খানিকটা বিপদগ্রস্ত দেখতে পেরে তারা ভয় পেয়ে পালিয়ে যায়।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের রাজাকার ও কমান্ডার 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন কোন চরিত্রের…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর