উদ্দীপকের কোম্পানির উদ্দেশ্য এবং 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্দেশ্য একই সূত্রে গাঁথা'- তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের কোম্পানির উদ্দেশ্য এবং 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্দেশ্য একই সূত্রে গাঁথা- কথাটি সঠিক ও সত্য। 'সিরাজউদ্দৌলা' নাটকের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসেছিল বাণিজ্যের উদ্দেশ্যে। তারা সেভাবেই আলিনগরের সন্ধি করেছিল। কিন্তু স্বার্থসিদ্ধির জন্য তারা সন্ধির শর্ত ভঙ্গ করে। উদ্দীপকের ওয়ার্ল্ড গার্ডেন কোম্পানিও ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতোই ঘৃণ্য আচরণ করেছে। উদ্দীপকের ওয়ার্ল্ড গার্ডেন নেটওয়ার্ক কোম্পানি স্বল্প বিনিয়োগে মোটা অংকের মুনাফা সংগ্রহ করতে চেয়েছে। কিন্তু তাদের উদ্দেশ্য আসলে সৎ ছিল না। তাদের উদ্দেশ্য ছিল বাণিজ্যের নামে প্রতারণা করে নিজেদের স্বার্থসিদ্ধি করা। তাই বাণিজ্যে লাভ হলেই তারা রাতারাতি গায়েব হয়ে যায়। একই ধরনের কাজ করেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ভালোমানুষির খোলসে প্রবেশ করলেও ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও উদ্দীপকের ওয়ার্ল্ড গার্ডেন কোম্পানির উদ্দেশ্য অভিন্ন। আর তা মোটেই সৎ নয়। দুটো কোম্পানিরই উদ্দেশ্য ছিল প্রতারণার মধ্য দিয়ে স্বার্থসিদ্ধি ও অর্থলাভ। কিন্তু উদ্দেশ্য হাসিলের জন্য তারা ভালোমানুষির খোলস পরেছিল। তাই প্রশ্নোক্ত কথাটি সন্দেহাতীতভাবেই প্রমাণিত হয়। অর্থাৎ উদ্দীপকের কোম্পানির উদ্দেশ্য ও 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্দেশ্য একই সূত্রে গাঁথা।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের কোম্পানির উদ্দেশ্য এবং 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত ইস্ট ই…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর