"উদ্দীপকের মূলভাব 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাবের জন্য প্রযোজ্য নয়"- ব্যাখ্যা করো।
উত্তর: 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলা দেশাত্মবোধে বলীয়ান হওয়ার কারণে উদ্দীপকের মূলভাব তাঁর ক্ষেত্রে প্রযোজ্য নয়। আলোচ্য নাটকে নবাব সিরাজউদ্দৌলা ছিলেন দেশপ্রেমিক বীর। তিনি আমৃত্যু দেশের স্বাধীনতা রক্ষায় সচেষ্ট ছিলেন। দেশীয় বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্রের কবলে পড়ে পলাশির যুদ্ধে পরাজিত হয়েও তিনি তৎপর ছিলেন স্বাধীনতা পুনরুদ্ধারে। আর দেশপ্রেমের এই দৃষ্টান্তের কারণেই নবাব সিরাজউদ্দৌলা সকলের কাছে বরণীয় হয়ে আছেন। উদ্দীপকের মূলভাব এক চরম সত্যবোধকে উপস্থাপন করেছে। মহাজ্ঞানী ও মহাধনবান কোনো ব্যক্তির মাঝে যদি দেশপ্রেম না থাকে তাহলে তার মতো অধম আর কেউ হতে পারে না। উদ্দীপকের কবির মতে, জন্মভূমির হিত করার ইচ্ছা যার নেই, সে মহা ক্ষমতাশালী হলেও তার মতো নীচ আর কেউ হতে পারে না। আর উদ্দীপকে বর্ণিত এই নরাধমের বিপরীত রূপ পরিগ্রহ করেছে 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব। ফলে উদ্দীপকের মূলভাব 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাবের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"উদ্দীপকের মূলভাব 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাবের জন্য প্রযোজ্য নয়"- ব…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর