"ক্ষমা প্রদর্শন করে কোসেম সুলতানার যে পরিণতি সিরাজউদ্দৌলা নাটকে নবাব সিরাজউদ্দৌলারও একই পরিণতি হয়েছে”—যুক্তি দিয়ে বিচার কর।
উত্তর: ক্ষমা প্রদর্শন করে কোসেম সুলতানার যে পরিণতি সিরাজউদ্দৌলা নাটকে নবাব সিরাজউদ্দৌলারও একই পরিণতি হয়েছে। সন্তান ছিল না। তাই তিনি ছোট কন্যার সন্তান সিরাজকে বাংলার নবাব করে দিয়ে গিয়েছেন। কিন্তু সিংহাসনে আরোহণের পর থেকেই নবাবের বিরুদ্ধে আত্মীয় স্বজন ও প্রাসাদের অমাত্যরা ষড়যন্ত্র করা শুরু করে। রাজ্য শাসন করার ক্ষেত্রে তিনি নানা ভাবে বাধার সম্মুখীন হন। নবাব শক্ত হাতে সকল পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত ষড়যন্ত্রের কাছে তিনি পরাজিত হন। এবং নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারই ঘনিষ্ঠ আত্মীয় তার খালা ঘসেটি বেগম এবং প্রাসাদের অমাত্যদের। সেই সাথে ইংরেজরা বাংলাকে দখল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছিল। মিরজাফরসহ নানা অমাতারা হাত মেলায় ইংরেজদের সাথে। পলাশির যুদ্ধে নবাব নিজেদের লোকের দ্বারা প্রতারিত হন এবং পরাজিত হন। নবাবের পিতা তাকে আপন সন্তানের মত লালন করেন এবং নবাবের মাতা হৈ চৈ করে তার বিয়ে দেন ।শেষে তাঁর বাবা-মার পালিত পুত্র মোহাম্মদি বেগের হাতে তাঁর করুণ মৃত্যু ঘটে। ঠিক একই ভাবে উদ্দীপকে সুলতানা কোসেম যে হাবিবের ক্ষতিগ্রস্ত পরিবার এবং তার সমস্ত দায়ভার গ্রহণ করেছিল সেই হাবিবি এক পর্যায়ে তাকে হত্যা করে। তার সাথে বিশ্বাসঘাতকতা করে। সুতরাং উদ্দীপকের সুলতানা কোসেম এবং সিরাজউদ্দৌলা নাটকে নবাব সিরাজউদ্দৌলা এর পরিণতি একই।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"ক্ষমা প্রদর্শন করে কোসেম সুলতানার যে পরিণতি সিরাজউদ্দৌলা নাটকে নবা…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর