উদ্দীপকের শিহাব উদ্দীন 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? যুক্তিসহ বুঝিয়ে লেখ ।
উত্তর: বিশ্বাসঘাতকতার দিক থেকে উদ্দীপকের শিহাব উদ্দিন এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রের সাদৃশ্য রয়েছে। মিরজাফর আলি খান পারস্য (ইরান) থেকে নিঃস্ব অবস্থায় ভারতবর্ষে নব আসেন। উচ্চ বংশীয় যুবক হওয়ায় নবাব আলিবর্দি খান তাকে আশ্রয় দেন এবং স্নেহ করেন। পরবর্তীকালে বৈমাত্রেয় ভগ্নি শাহ খানমের সঙ্গে মিরজাফরের বিয়ে দেন এবং তাঁকে সরকারের উচ্চ পদে নিযুক্ত করেন। তিনি কূটকৌশল ও চাতুর্যের মাধ্যমে নবাবের অত্যন্ত প্রিয় পাত্র হয়েছিলেন এবং সেনাপতি ও বকশির পদে অধিষ্ঠিত হয়েছিলেন। কিন্তু তাঁর মেধা, বুদ্ধি ও কৌশলের মূলে ছিল ক্ষমতা লিপ্সা। ফলে আলিবর্দিকে হত্যা করার ষড়যন্ত্র থেকে নবাব সিরাজউদ্দৌলার পতনের মূল নায়ক তিনি। উদ্দীপকের রহিম গাজীর খুব কাছের লোক ছিল শিহাব উদ্দীন। সে তাকে বিশ্বাস করে তার জমি-জমা দেখানোর ভার দেয়। কিন্তু একদিন রহিম গাজী দেখে তার সম্পত্তি শিহাব উদ্দীনের নামে হয়ে আছে। সে ভাবলো এতদিন সে ভুল মানুষকে বিশ্বাস করেছে। 'সিরাজউদ্দৌলা' নাটকের মীরজাফর ও একই কাজ করেছে। অতএব, বিশ্বাসঘাতকতার সূত্রে উদ্দীপকের শিহাব উদ্দিন এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর সাদৃশ্যপূর্ণ ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের শিহাব উদ্দীন 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃ…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর