“নিজ সেনাদের নির্লিপ্ততাই নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের অন্যতম কারণ।”- উদ্দীপক এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের আলোকে মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: পলাশির যুদ্ধে নবাবের বিশাল সৈন্যবহর থাকার পরেও তাদের নির্লিপ্ততাই নবাবের পরাজয়ের অন্যতম কারণ হওয়ায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ বলে প্রতীয়মান হয়। বিশ্বাস মানুষের মূল শক্তি।আর এই বিশ্বাস প্রায়ই ভঙ্গ করে কাছের মানুষই। কাছের মানুষগুলোই বিশ্বাসঘাতকতা করে বেশি।যেমনটি 'সিরাজউদ্দৌলা' নাটকে পলাশির প্রান্তরে নবাবের বিপুল সৈন্য থাকা সত্ত্বেও নবাবকে পরাজয় বরণ করতে হয়েছে।এই বিশ্বাসঘাতকতার কারণেই ইংরেজদের কাছে নবাব পরাজিত হন। উদ্দীপকের কবিতাংশে দেখা যায় বিপুল সামর্থ্য থাকা সত্ত্বেও যুদ্ধক্ষেত্রে সৈন্যগণ যুদ্ধ না করে দাঁড়িয়ে আছে।তারা এমনভাবে দাঁড়িয়ে আছে, তাদের দেখে মনে হচ্ছে কোনো প্রাচীর। বাংলার সিংহাসনের পতন চোখের সামনে দেখেও তাদের এরূপ আচরণে কবি বিস্ময় প্রকাশ করেছেন। আলোচ্য নাটকেও আমরা এমন ঘটনার অবতারণা দেখি। উদ্দীপকে যেমন বিরাট সৈন্যবাহিনী যুদ্ধ না করে কেবল দাঁড়িয়ে থেকে দেশের পরাজয় দেখছে, তেমনি 'সিরাজউদ্দৌলা' নাটকেও সেনাপতি মিরজাফর ও তাঁর অনুসারীরা যুদ্ধ না করে শত্রুকে সহজেই জিতিয়ে দিয়েছে । ইংরেজরা শক্তি ও সৈন্য সংখ্যায় ছিল খুবই সামান্য। কিন্তু তারা সহজেই জয়লাভ করেছিল মূলত নবাবের সৈন্যদের নির্লিপ্ত আচরণের কারণে। যেমনটি আমরা আলোচ্য উদ্দীপকের ঘটনাতেও দেখতে পাই। উভয়স্থানেই সৈন্যদের নির্লিপ্ততার কারণে পরাজয় বরণ করতে হয়েছে। সুতরাং, প্রশ্নোক্ত উক্তিটি যথাযথ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
“নিজ সেনাদের নির্লিপ্ততাই নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের অন্যতম কারণ।”-…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর