'অবস্থানগত ভিন্নতা পরিলক্ষিত হলেও নবীন মাধব এবং সিরাজউদ্দৌলার জীবন একই সূত্রে গাঁথা।'- মতামতসহ তোমার অবস্থান তুলে ধরো।
উত্তর: "অবস্থানগত ভিন্নতা পরিলক্ষিত হলেও নবীনমাধব এবং সিরাজউদ্দৌলার জীবন একই সূত্রে গাঁথা”- মন্তব্যটি যথার্থ। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলা এক প্রজাবান্ধব শাসক। রাজ্য পরিচালনার মতো বীরত্ব, সাহস এবং মানসিকতা সবই তাঁর ছিল, কিন্তু সিংহাসনে আরোহণের পর থেকেই তাঁর বিরুদ্ধে প্রাসাদ ষড়যন্ত্র শুরু হয়। তাঁর বিশ্বাসঘাতক সেনাপতি ও অমাত্যদের বিশ্বাসঘাতকতার সুযোগ নেয় ইংরেজ কর্তৃপক্ষ। সেনাপতিদের ডেকে নবাব ইংরেজদের দ্বারা প্রজাপীড়নের কথা বলেন কিন্তু মিরজাফররা চক্রান্ত-ষড়যন্ত্র করে ক্ষমতার লোভে ইংরেজদের হাতকেই শক্তিশালী করে। তাদের চক্রান্তে পলাশির প্রান্তরে ইংরেজদের তুচ্ছ বাহিনীর কাছে সিরাজের বিশাল বাহিনী পরাজিত হয়, বিশ্বাসঘাতকদের হাতেই সিরাজ নিহত হন। উদ্দীপকের নবীনমাধব নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। সাধারণ চাষিরা নীলচাষে অস্বীকৃতি জানালে তাদের ওপর নেমে আসত ভয়াবহ নির্যাতন। এমনকি তাদের বউ-ঝির সম্ভ্রমহানি করতেও তারা কুণ্ঠিত হয়নি। প্রতিবাদী নবীনমাধব নীলকর সাহেবদের বিরুদ্ধে মামলা করে। তিনি উদারতা দেখিয়ে এক নীলকরকে বাগে পেয়ে ছেড়ে দিলেও নীলকরদের লাঠিয়াল বাহিনীর নির্মম প্রহারেই তাঁর মৃত্যু হয়। নবীনমাধব এবং সিরাজউদ্দৌলা উভয়েই সাধারণ মানুষের মঙ্গল চিন্তা করেছেন। তারা দুজনেই বৈরী পরিস্থিতির শিকার হয়ে জীবন দিয়েছেন। নিজেরা স্বার্থের ঊর্ধ্বে থেকে জনসাধারণের পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু বিশ্বাসঘাতকতার কারণে সিরাজের করুণ মৃত্যু হয়। আর নবীনমাধব ইংরেজদের সংগঠিত শক্তির কাছে পরাজিত হন। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
'অবস্থানগত ভিন্নতা পরিলক্ষিত হলেও নবীন মাধব এবং সিরাজউদ্দৌলার জীবন …
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর