“ব্রুটাসেরা কেবল রোমেই নয়, এ বাংলাতেও বিচরণ করেছে।” উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকের আলোকে উক্তিটির মূল্যায়ন কর।
উত্তর: ব্রুটাসরা কেবল রোমেই নয়, এ বাংলাতেও বিচরণ করছে।" উদ্দীপক ও সিরাজউদ্দৌলা নাটকের আলোকে উক্তিটি যথার্থ। সিরাজউদ্দৌলা নাটকের মীরজাফর ছিলেন বাংলার প্রধান সেনাপতি। তিনি নবাব সিরাজউদ্দৌলার মসনদে আহরণ ও ক্ষমতার লোভে ইংরেজদের সাথে হাত মিলান। ফলে পলাশের প্রান্তরে তার সৈন্য বাহিনীর নিষ্ক্রিয় ভূমিকা নবাব সিরাজউদ্দৌলা পরাজয় ঘটে। পরবর্তী সময়ে মিরজাফর ইংরেজদের সহায়তায় বাংলা মসনদে বসে সিরাজকে বন্দী করা নির্দেশ দেয়। উদ্দীপকে আমরা দেখতে পাই যে ব্রুটাস "সিরাজউদ্দৌলা" নাটকের মীরজাফর চরিত্রটিকে মনে করিয়ে দেয়। জুলিয়াস সিজার যখন ক্ষমতা গ্রহণ করেন এবং একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। তখন তিনি কতিপয় সিনেটরের রোষের শিকার হন। এই চক্রান্তকারীদেরসঙ্গে সিজারের আপনজনও ছিল। যার মধ্যে ছিল ঘনিষ্ঠ বন্ধু ব্রুটাসও।এমন বিশ্বাসঘাতকতার দিকটি সিরাজউদ্দৌলা নাটকের মীরজাফরের মধ্যে লক্ষ্য করা যায়।সিরাজউদ্দৌলা নাটকের নবাবের বিশ্বস্ত সেনাপতি মীরজাফরসহ অন্যান্য অমাত্যগণরা ধর্মগ্রন্থ ছুঁয়ে প্রতিজ্ঞা করেও শেষ পর্যন্ত নবাবের বিরুদ্ধে অবস্থান নেন। আর যে মোহাম্মদী বেগকে সিরাজউদ্দৌলার বাবা নিজ সন্তানের মত লালন পালন করেছিলেন। সেই চরম বিশ্বাসঘাতকের পরিচয় দিয়ে নবাবকে হত্যা করে। অনুরূপভাবে উদ্দীপকের ব্রুটাসও বিশ্বাসঘাতকতা করে সিজারের প্রতি।সুতরাং এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলা যায় ব্রুটাসেরা কেবল রোমেই নয়, এ বাংলাতেও বিচরণ করছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
“ব্রুটাসেরা কেবল রোমেই নয়, এ বাংলাতেও বিচরণ করেছে।” উদ্দীপক ও 'সির…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর