উদ্দীপকের এদেশীয় দালাল 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত এদেশীয় দালাল সিরাজউদ্দৌলা' নাটকের পলাশির যুদ্ধের বিশ্বাসঘাতক চরিত্রগুলোর প্রতিনিধিত্ব করে। যারা দেশকে শত্রুদের হাতে তুলে দেয় তাদের মতো নিকৃষ্ট মানুষ এ পৃথিবীতে আর নেই।সিরাজউদ্দৌলা নাটকে নবাব সিরাজউদ্দৌলার অধিকাংশ অমাত্য সেনাপতি অর্থ ক্ষমতালোভে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। মীরজাফর নিজে নবাব হওয়ার লোভে বিশ্বাসঘাতকতা করেছিলেন। উদ্দীপকে উল্লিখিত এদেশীয় দালালেরা পাকিস্তানি শাসক গোষ্ঠীর সহচর হয়ে উঠেছিল।তাই ১৯৭২সালে যখন বাংলাদেশের সর্বস্তরের মানুষ জন্য স্বাধীনতার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছিল তখন তারা গণশত্রুর ভূমিকা অবতীর্ণ হয়েছিল। নির্লজ্জের মত দেশদ্রোহী হয়েছিল তারা। এরা ব্যাক্তিস্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে দেশবাসীকে বিপন্ন করে তুলেছিল। এই দালাল শ্রেণী ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের বিশ্বাসঘাতকদের চিত্রই ফুটিয়ে তুলেছে। তাই নিঃসন্দেহে বলা যায় উদ্দীপকে উল্লিখিত এদেশীয় দালাল সিরাজউদ্দৌলা নাটকের মীরজাফরসহ সিরাজউদ্দৌলার বিশ্বাসঘাতক অমাত্যদের প্রতিনিধিত্ব করছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের এদেশীয় দালাল 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন কোন চরিত্রের প্রতি…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর