পরিণতি বিচারে উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটককে একই সূত্রে বাঁধা যায় কি? যুক্তি প্রদর্শন করো।
উত্তর: মৃত্যুর পরিণতি বিচারে উদ্দীপক ও সিরাজউদ্দৌলা নাটককে একই সূত্রে গাঁথা যায়। -'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজ একজন দেশপ্রেমিক ও প্রজাবান্ধব নবাব ছিলেন। তিনি দেশ ও মানুষের কথা চিন্তা করে ব্রিটিশদের দমনে পলাশিতে যুদ্ধে লিপ্ত হন। পরিণতিতে ষড়যন্ত্রের বেড়াজালে তিনি নৃশংসভাবে খুন হলেও দেশপ্রেমিক হিসেবে মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। উদ্দীপকের বক্তব্যেও পরিণতি হিসেবে মৃত্যুর বিষয়টি ফুটে উঠেছে। দেশপ্রেমিক মানুষেরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মানুষের অন্তরে স্থান করে নেয়। তারা সকল অসম্মানের বেড়াজাল ছিন্ন করে দেশপ্রেমকে তাদের মূল লক্ষ্য হিসেবে বিবেচিত করে। এমন মানুষেরা পৃথিবী ছেড়ে চলে গেলেও দেশাত্মবোধের মাধ্যমে মানুষের হৃদয়ে অনন্তকাল তারা বেঁচে থাকে। 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজ পলাশির যুদ্ধে পরাজিত ও নৃশংসভাবে নিহত হন। ব্রিটিশ বেনিয়াদের এদেশে শোষণ ও অত্যাচার নির্যাতন বন্ধ করতে বদ্ধপরিকর ছিলেন। ব্যবসার নামে তারা এদেশের স্বাধীনতা খর্ব করার হীন ষড়যন্ত্রে লিপ্ত ছিল। নবাবের কিছু বিপথগামী সেনাপতি ও স্বার্থলোভী স্বজন তাদের সাথে চক্রান্ত করে নবাবকে সিংহাসনচ্যুত করার বন্দোবস্ত করে। কিন্তু তিনি দেশ ও মানুষের মুক্তির জন্য সর্বদা উদগ্রীব ছিলেন। এতদসত্বেও মীরজাফর, রাজবল্লভ, রায়দুর্লভ, উমিচাঁদ, ঘসেটি বেগম প্রমুখের কারণে পলাশির যুদ্ধে তাকে পরাজিত ও নিহত হতে হয়। উদ্দীপকে দেশপ্রেমিক মানুষের এমন পরিণতি তাদেরকে জন্ম জন্মান্তরে মানুষের অন্তরে বাঁচিয়ে রাখার কথা বলা হয়েছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
পরিণতি বিচারে উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটককে একই সূত্রে বাঁধা যায় …
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর