উদ্দীপকের 'স্বপ্ন ছোঁয়া' কোম্পানির সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাদৃশ্য ব্যাখ্যা কর।
উত্তর: বাণিজ্যের নাম করে অর্থ আত্মসাৎ ও শোষণ করার সূত্রে উদ্দীপকের স্বপ্নছোঁয়া কোম্পানির সাথে সিরাজউদ্দৌলা' নাটকের ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাদৃশ্যপূর্ণ। 'সিরাজউদ্দৌলা' নাটকের ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের আকর্ষণে বাংলায় এসেছিল। বাণিজ্যকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে শেষ পর্যন্ত তারা এদেশের রাজনীতিতে আধিপত্য বিস্তারের চেষ্টা চালায়। বেনিয়ার জাত ইংরেজরা উদ্দেশ্য হাসিলে সফলও হয়। প্রথমে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল তাতে বাংলার মানুষের উপকারই হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় নিজেদের স্বার্থ হাসিল করাই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য। উদ্দীপকের স্বপ্নছোঁয়া কোম্পানি স্বল্প বিনিয়োগে মোটা অঙ্কের মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে। স্বার্থ হাসিল হলে কোম্পানিটি গায়েব হয়ে যায়। এমন প্রতারক ও শোষকের ভূমিকায় দেখা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের জন্য এদেশে এসে বৃহত্তর বাংলাকে শোষণ করে ফুলে-ফেঁপে ওঠে এবং পরে এদেশ ছেড়ে চলে যায়। অর্থাৎ উদ্দেশ্য ও কার্যকলাপে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং স্বপ্নছোঁয়া কোম্পানি পরস্পর সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের 'স্বপ্ন ছোঁয়া' কোম্পানির সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের ইস্ট…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর