“উদ্দীপকের মাঝি ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজ একই সূত্রে গাঁথা”-মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: সামগ্রিক প্রতিকূল পরিস্থিতির বিবেচনায় উদ্দীপকের মাঝি ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজকে একই সূত্রে গাঁথা যায়। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজের প্রগাঢ় দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য নিরন্তর সংগ্রামের পরিচয় পাওয়া যায়। নবাবের আত্মীয়স্বজন, অধিকাংশ অমাত্য ও সেনাপতি, অর্থ ও ক্ষমতার লোভে অন্ধ হয়ে ইংরেজদের পক্ষ নিয়ে ষড়যন্ত্র করে তাঁকে বারবার দিশেহারা করে দিচ্ছিল। কিন্তু এহেন বৈরী পরিস্থিতিতেও তিনি স্বাধীনতার জন্য লড়াই করে গিয়েছেন। উদ্দীপকের মাঝি প্রাকৃতিক দুর্যোগে পথহারা। দুর্গম গিরি-মরু-সমুদ্র পাড়ি দিয়ে তাকে সামনে এগোতে হবে। এজন্য তার প্রয়োজন সাহসী ও জোয়ান অভিযাত্রীর। 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাবেরও স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজন বিশ্বস্ত, সাহসী দেশপ্রেমিক সৈনিক ও জনতার। কিন্তু ইংরেজদের ক্ষমতালোভী মনোভাব ও নানামুখী প্রাসাদ ষড়যন্ত্রে, নবাব সিরাজউদ্দৌলা দিশেহারা। একইসঙ্গে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে নবাবের দেশপ্রেমিক সত্তা সর্বদা সংগ্রামে রত ছিল । প্রদত্ত উদ্দীপকের মাঝি যেমন সমস্ত প্রাকৃতিক প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সচেষ্ট, তেমনি নাটকের নবাব সিরাজউদ্দৌলা স্বদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার সর্বোচ্চ চেষ্টা করেছেন। নৌকার মাঝি এ ক্ষেত্রে তরুণ ও সাহসী অভিযাত্রীদের ওপর নির্ভরশীল, অন্যদিকে নবাব নির্ভর করেছেন তার অনুগত সৈন্য ও দেশপ্রেমিক জনতার ওপর । অর্থাৎ সার্বিক বাস্তবতা ও মানসিকতায় উদ্দীপকের মাঝি ও নবাব সিরাজউদ্দৌলাকে একসূত্রে গাঁথা যায় ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
“উদ্দীপকের মাঝি ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজ একই সূত্রে গাঁথা”-মন্…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর