“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কাহিনি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের কুইজলিং-এর মতো বিশ্বাসঘাতকতার কারণেই উদ্দীপকের নরওয়ে সরকার এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাবের পরাজয় ঘটায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ হয়ে উঠেছে। নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলা-বিহার ও উড়িষ্যার শেষ স্বাধীন নবাব। তিনি অত্যন্ত দক্ষতার সাথে রাজকার্য পরিচালনা করছিলেন। কিন্তু নবাবের নিকটজনদের বিরোধিতায় ও প্রধান সেনাপতির ষড়যন্ত্রে নবাব বিপর্যস্ত ও পরাজিত হয়। নবাবেরর অমাত্যবর্গ নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন বলে অন্যরা সেই ষড়যন্ত্রের সুযোগ নেন। তা না হলে ইংরেজরাও নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে পারত না। তাই ষড়যন্ত্রের জাল পরিবারের ভেতর থেকেই শুরু হলে রাজ্য জয় করা সুবিধা হয়। উদ্দীপকেও আমরা দেখতে পাই নরওয়ের পরাজয়ের পেছনে নরওয়ের প্রতিরক্ষামন্ত্রীর বিশ্বাসঘাতকতা দায়ী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভিদকুন কুইজলিং হিটলারের সাথে গোপন আঁতাত করেন। এই জন্য ভিদকুন কুইজলিং জার্মানের বিরুদ্ধে যুদ্ধ না করে জার্মান বাহিনীকে সহযোগিতা করেন এবং নরওয়ের বিরুদ্ধে মিথ্যা কথা রটনা করেন। এই জন্য নরওয়ে আক্রমণ করতে হিটলারের সুবিধা হয়। উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকের আলোচনা সাপেক্ষে বলা যায় যে, কুইজলিংদের মতো বিশ্বাসঘাতক থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে। ঘসেটি বেগম, মিরজাফর না থাকলে ইংরেজরা কখনো বাংলা আক্রমণের সাহস পেত না। তাদের সহযোগিতায় ও দুর্বলতার সুযোগে ইংরেজরা স্থায়ীভাবে বাংলার সিংহাসন দখল করার দুঃসাহস করে। উদ্দীপকে কুইজলিংও এই রকম বিশ্বাসঘাতকতা করে। ফলে জার্মানি নরওয়ে দখল করে। তাই বলা যায়, 'প্রতিটি দেশে কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে' উক্তিটি যথার্থ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলো…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর