“উদ্দীপকের হুমায়ূনের সিংহাসনে আরোহণ আর নবাব সিরাজউদ্দৌলার সিংহাসনে আরোহণ অনেকটা সাদৃশ্যপূর্ণ।” আলোচনা কর।
উত্তর: অল্প বয়সে ক্ষমতারোহণের পর নানামুখী ষড়যন্ত্রের মুখোমুখি হওয়ার দিক থেকে উদ্দীপকের হুমায়ূন ও নবাব সিরাজউদ্দৌলার সিংহাসনে আরোহণ সাদৃশ্যপূর্ণ । 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজউদ্দৌলা অল্প বয়সে সিংহাসনে আরোহণ করেন। তাঁর এই সিংহাসনে অধিষ্ঠিত হওয়া পরিবার ও দরবারের অনেকের কাছেই ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায়। তারা নবাবের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। শাসনকার্য পরিচালনা করতে গিয়ে নবাব এসব চক্রান্তকারীর অসহযোগিতার শিকার হন । উদ্দীপকে সম্রাট বাবরের মৃত্যুর পর তার পুত্র হুমায়ন অল্প বয়সে সিংহাসনে আরোহণ করেন । কিন্তু সিংহাসনে বসার পরই নানা দিক থেকে ষড়যন্ত্র শুরু হয়ে যায়। তাঁর স্বজনরাও তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। সম্রাট হুমায়ূন কঠোর হস্তে নানামুখী ষড়যন্ত্রের মোকাবিলা করে শাসনকার্য চালান। এমনিভাবে নবাব সিরাজউদ্দৌলাও ক্ষমতারোহণের পর নানামুখী ষড়যন্ত্রের সম্মুখীন হন সুতরাং ক্ষমতারোহণের পর বৈরী পরিস্থিতিতে পড়ার ক্ষেত্রে উদ্দীপকের হুমায়ুনের সাথে নবাব সিরাজউদ্দৌলার সাদৃশ্য রয়েছে ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
“উদ্দীপকের হুমায়ূনের সিংহাসনে আরোহণ আর নবাব সিরাজউদ্দৌলার সিংহাসনে …
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর