“উদ্দীপকের মেঘনাদ ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজউদ্দৌলার পরাজয় যুদ্ধক্ষেত্রে নয়, ষড়যন্ত্রের কাছে।”- উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকের আলোকে এ উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: “উদ্দীপকের মেঘনাদ ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজউদ্দৌলার পরাজয় যুদ্ধক্ষেত্রে নয়, ষড়যন্ত্রের কাছে”- উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকের আলোকে উক্তিটি যথার্থ । 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলা একজন দেশপ্রেমী বীর ষড়যন্ত্রের জালের মধ্যে থেকেও নবাব বাংলাকে রক্ষা করতে প্রাণপণে চেষ্টা করেছেন। কিন্তু বিপুলসংখ্যক সেনাবাহিনীর সদস্যের নেতা হয়েও ষড়যন্ত্রের কাছে তাকে পরাজয় বরণ করতে হয় । উদ্দীপকে পৌরাণিক ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে। লঙ্কার রাজা রাবণে বীরপুত্র মেঘনাদ। লঙ্কাপুরীকে রক্ষা করতে যুদ্ধে যাওয়ার জন্য মনস্থির করে সে। মেঘনাদ কেবল বীরত্বের জন্য নয়; দেশপ্রেমেও অনন্য একটি চরিত্র। বীরযোদ্ধা হয়েও শেষ পর্যন্ত বিভীষণের বিশ্বাসঘাতকতায় যুদ্ধ | করার সুযোগ সে পায় না। উদ্দীপকের মেঘনাদের মতোই বিশ্বাসঘাতকতার শিকার হতে দেখা যায় 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলাকে। আলোচ্য উদ্দীপক ও নাটকের আলোচনার পরিপ্রেক্ষিতে দেখা যায় উভয়ক্ষেত্রে যুদ্ধ নয় বরং ষড়যন্ত্রের কাছে মেঘনাদ ও সিরাজউদ্দৌলাকে পরাজয় বরণ করতে হয়েছে। নবাবের প্রধান অমাত্য, সেনাপতি ও আত্মীয়স্বজন যদি তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত না হতেন তবে বিশাল সেনা ও অস্ত্র শক্তির মালিক নবাবকে পরাজয় বরণ করতে হতো না। অন্যদিকে | উদ্দীপকের বীর মেঘনাদ যদি ষড়যন্ত্রের শিকার না হতো তাহলে তাকেও হয়তো পরাজিত করা সম্ভব ছিল না। সুতরাং, এ বিবেচনায় নির্দ্বিধায় বলা যায়, উদ্দীপকের মেঘনাদ ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজউদ্দৌলার পরাজয় যুদ্ধক্ষেত্রে নয়, বরং ষড়যন্ত্রের কাছে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
“উদ্দীপকের মেঘনাদ ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজউদ্দৌলার পরাজয় যুদ্ধ…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর