উদ্দীপকের বিভীষণের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য আছে? আলোচনা কর।
উত্তর: বিশ্বাসঘাতকতার দিক থেকে উদ্দীপকের বিভীষণের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রের সাদৃশ্য রয়েছে। 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর বাংলার ইতিহাসে বিশ্বাসঘাতকতার প্রতীক। নবাবের কাছে বারবার ক্ষমালাভ সত্ত্বেও তার চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। বরং পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পতনকে নিশ্চিত করার জন্য অধীনস্থ সৈনিকদের সক্রিয় ভূমিকা পালনে বিরত রেখেছে সে। উদ্দীপকের বিভীষণ স্বজাতির সাথে বিশ্বাসঘাতকতা করে চিরশত্রু রামের পক্ষ নেয়। বিভীষণের বিশ্বাসঘাতকতায় মেঘনাদ যুদ্ধ করার সুযোগ পর্যন্ত পায় না। বিভীষণের কারণেই লঙ্কাপুরীকে রক্ষা করতে ব্যর্থ হয় মেঘনাদ। দেশের সাথে বিশ্বাসঘাতকতার ঘৃণ্য উদাহরণ এই বিভীষণ । সুতরাং, 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর ও উদ্দীপকের বিভীষণ উভয়েই বিশ্বাসঘাতক চরিত্র। তারা দুজনেই দেশের সাথে, এমনকি আপনজনের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। মিরজাফরের অপকর্মের জন্য পরাস্ত হয়েছিলেন দেশপ্রেমী সিরাজউদ্দৌলা, আর বিভীষণের জন্য মেঘনাদ। বিভীষণ বিশ্বাসঘাতকতা না করলে মেঘনাদ লঙ্কাপুরীকে রক্ষা করতে পারত। আর সিরাজউদ্দৌলা বাঁচাতে পারতেন বাংলাকে। অতএব, বিশ্বাসঘাতকতার সূত্রে উদ্দীপকের বিভীষণের সাথে সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের বিভীষণের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য …
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর