উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন দিকটি ফুটে উঠেছে ? আলোচনা করো ।
উত্তর: উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত বিশ্বাসঘাতকতার প্রেক্ষিতে দেশপ্রেমিক শক্তির পরাজয়ের দিকটি ফুটে উঠেছে । 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলা করুণ পরিণতি বরণ করেছিলেন। প্রবল সমরসামর্থ্য থাকা সত্ত্বেও দরবারের বিশ্বাসঘাতক অমাত্যবর্গের কারণে নবাব সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হয়েছিলেন। তাঁর প্রধান সেনাপতি মিরজাফর তার সহযোগীদের নিয়ে ইংরেজদের পক্ষে কাজ করেছিল। ফলে নবাব পলাশির যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে দাঁড়াতে পারেননি । উদ্দীপকে গৃহশত্রুর কারণে দেশপ্রেমিক শক্তির পরাজয়ের দিকটি তুলে ধরা হয়েছে। সেখানে মাইকেল মধুসূদন দত্ত দেখিয়েছেন মেঘনাদ প্রবল দেশপ্রেম নিয়ে কীভাবে গৃহশত্রুর চক্রান্তের শিকার হয়েছিল। বিশ্বাসঘাতকতার বলি হয়ে মেঘনাদের পরাজয় ঘটে এবং রাম-রাবণের বিজয় সূচিত হয়। আর উদ্দীপকের এ দিকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফরের বিশ্বাসঘাতকতা ও নবাবের পরাজয়ের দিকটির প্রতিফলনই নির্দেশ করে ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন দিকটি ফুটে উঠেছে ? আলোচনা করো ।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর