শেয়ারFacebookWhatsApp

“উদ্দীপকের মেঘনাদ এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজ চরিত্র দেশপ্রেমের এক অনুপম প্রতীক।”— বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকের মেঘনাদ এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলা উভয়ই দেশের জন্য করুণ পরিণতি বরণ করায় প্রশ্নোক্ত মন্তব্যটির যথার্থতা প্রতিপন্ন হয়েছে । 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলা ছিলেন দেশপ্রেমে বলীয়ান। তিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আমৃত্যু লড়াই করেছেন । অমাত্যবর্গের বিশ্বাসঘাতকতা ও প্রাসাদ ষড়যন্ত্র এবং ইংরেজ বেনিয়াদের আগ্রাসন তাঁকে টলাতে পারেনি। তাই পলাশির যুদ্ধে পরাজিত হয়েও তিনি দেশপ্রেমিক জনতাকে আহ্বান জানিয়েছেন ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। উদ্দীপকের মেঘনাদ দেশপ্রেমের এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছে। পৌরাণিক কাহিনি 'রামায়ণ'-এ বাল্মীকি যে আর্য-অনার্যের দ্বন্দ্ব তুলে ধরেছেন তার একটি চরিত্র মেঘনাদকে মাইকেল মধুসূদন দত্ত নতুন রূপে উপস্থাপন করেছেন। মেঘনাদ সীমাহীন দেশপ্রেম এবং অসাধারণ বীরত্ব সত্ত্বেও পরাজিত হয়েছিলেন আর্য শক্তির কাছে। গৃহশত্রু বিভীষণের বিশ্বাসঘাতকতা তাঁকে পরাস্ত করলেও তাঁর দেশপ্রেমিক সংকল্প থেকে তাঁকে টলাতে পারেনি। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব যেমন দৃঢ়চিত্ত ছিলেন নিজের সংকল্পে, তেমনি উদ্দীপকের মেঘনাদও নিজের সংকল্পে দৃঢ়চিত্ত। তাঁরা দুজনেই সীমাহীন দেশপ্রেমের অধিকারী এবং সাহসী বীর। বিশ্বাসঘাতকদের চাতুর্যের কাছে যদিও তাঁরা পরাজিত হয়েছেন, তবুও মাথা নত করেননি । তাঁদের এই দেশপ্রেম ইতিহাসে অতুলনীয়। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ বলে প্রতীয়মান।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

“উদ্দীপকের মেঘনাদ এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজ চরিত্র দেশপ্রেমের…

উদ্দীপক

মহাকবি বাল্মীকির 'রামায়ণ' এক অর্থে আর্য ও অনার্য সংস্কৃতির প্রতিভূ । রামায়ণের কাহিনিকে নব আঙ্গিকে ঢেলে সাজান মাইকেল মধুসূদন দত্ত । মেঘনাদ চরিত্রটি তাঁর এক অসাধারণ সৃষ্টি। সীমাহীন দেশপ্রেম ও অসাধারণ বীরত্ব সত্ত্বেও গৃহশত্রু বিভীষণের কারণে তাকে করুণ পরিণতি বরণ করতে হয়। মেঘনাদের পরাজয়ের মধ্য দিয়ে রাম-রাবণ যুদ্ধে বিজয় সূচিত হয় আর্য শক্তির ।

Chittagong · 2019

উত্তর

“আমাদের কারো অদৃষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠজি।”—উক্তিটি মিরজাফরের ।

উত্তর

'আমার সারা অস্তিত্বজুড়ে কেবল যেন দেয়ালের ভিড়'— উক্তিটিতে নবাব সিরাজউদ্দৌলার বেদনাভারাক্রান্ত ও ঘনায়মান অসহায় অবস্থার প্রকাশ পেয়েছে । শাসনকার্য পরিচালনার শুরু থেকেই নবাব সিরাজউদ্দৌলা চিন্তা ও কাজের মাঝে বাধা পেয়েছেন। ঘরে-বাইরে ষড়যন্ত্র নবাবের শাসনকার্য পরিচালনায় প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায়। তাই ঘরে, বাইরে, দরবারে, সবখানে তাঁর মনে হয়েছে শুধু প্রতিবন্ধকতার দেয়াল। আর এই দেয়ালগুলো তাঁর অস্তিত্বকে সংকটে ফেলেছে, যা আলোচ্য উক্তিতে প্রকাশ পেয়েছে।

উত্তর

উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত বিশ্বাসঘাতকতার প্রেক্ষিতে দেশপ্রেমিক শক্তির পরাজয়ের দিকটি ফুটে উঠেছে । 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলা করুণ পরিণতি বরণ করেছিলেন। প্রবল সমরসামর্থ্য থাকা সত্ত্বেও দরবারের বিশ্বাসঘাতক অমাত্যবর্গের কারণে নবাব সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হয়েছিলেন। তাঁর প্রধান সেনাপতি মিরজাফর তার সহযোগীদের নিয়ে ইংরেজদের পক্ষে কাজ করেছিল। ফলে নবাব পলাশির যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে দাঁড়াতে পারেননি । উদ্দীপকে গৃহশত্রুর কারণে দেশপ্রেমিক শক্তির পরাজয়ের দিকটি তুলে ধরা হয়েছে। সেখানে মাইকেল মধুসূদন দত্ত দেখিয়েছেন মেঘনাদ প্রবল দেশপ্রেম নিয়ে কীভাবে গৃহশত্রুর চক্রান্তের শিকার হয়েছিল। বিশ্বাসঘাতকতার বলি হয়ে মেঘনাদের পরাজয় ঘটে এবং রাম-রাবণের বিজয় সূচিত হয়। আর উদ্দীপকের এ দিকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফরের বিশ্বাসঘাতকতা ও নবাবের পরাজয়ের দিকটির প্রতিফলনই নির্দেশ করে ।

উত্তর

উদ্দীপকের মেঘনাদ এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলা উভয়ই দেশের জন্য করুণ পরিণতি বরণ করায় প্রশ্নোক্ত মন্তব্যটির যথার্থতা প্রতিপন্ন হয়েছে । 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলা ছিলেন দেশপ্রেমে বলীয়ান। তিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আমৃত্যু লড়াই করেছেন । অমাত্যবর্গের বিশ্বাসঘাতকতা ও প্রাসাদ ষড়যন্ত্র এবং ইংরেজ বেনিয়াদের আগ্রাসন তাঁকে টলাতে পারেনি। তাই পলাশির যুদ্ধে পরাজিত হয়েও তিনি দেশপ্রেমিক জনতাকে আহ্বান জানিয়েছেন ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। উদ্দীপকের মেঘনাদ দেশপ্রেমের এক অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছে। পৌরাণিক কাহিনি 'রামায়ণ'-এ বাল্মীকি যে আর্য-অনার্যের দ্বন্দ্ব তুলে ধরেছেন তার একটি চরিত্র মেঘনাদকে মাইকেল মধুসূদন দত্ত নতুন রূপে উপস্থাপন করেছেন। মেঘনাদ সীমাহীন দেশপ্রেম এবং অসাধারণ বীরত্ব সত্ত্বেও পরাজিত হয়েছিলেন আর্য শক্তির কাছে। গৃহশত্রু বিভীষণের বিশ্বাসঘাতকতা তাঁকে পরাস্ত করলেও তাঁর দেশপ্রেমিক সংকল্প থেকে তাঁকে টলাতে পারেনি। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব যেমন দৃঢ়চিত্ত ছিলেন নিজের সংকল্পে, তেমনি উদ্দীপকের মেঘনাদও নিজের সংকল্পে দৃঢ়চিত্ত। তাঁরা দুজনেই সীমাহীন দেশপ্রেমের অধিকারী এবং সাহসী বীর। বিশ্বাসঘাতকদের চাতুর্যের কাছে যদিও তাঁরা পরাজিত হয়েছেন, তবুও মাথা নত করেননি । তাঁদের এই দেশপ্রেম ইতিহাসে অতুলনীয়। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ বলে প্রতীয়মান।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।