উদ্দীপকের প্রতিকূল অবস্থার বিরুদ্ধে লড়াই 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রেক্ষাপটে কতটুকু সাদৃশ্য বহন করে? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিকূল অবস্থার বিরুদ্ধে লড়াই 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের নিকটজনের ষড়যন্ত্র সত্ত্বেও সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রেক্ষাপটে অনেকাংশেই সাদৃশ্য বহন করে। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলা নির্বিঘ্নে শাসন ক্ষমতা চালাতে পারেননি। বিদেশি বেনিয়াদের পাশাপাশি রাজ্যের সেনাপতি ও নিকটজনের ষড়যন্ত্র তাকে স্থির থাকতে দেয়নি। তিনি এসব নিয়ে চিন্তাগ্রস্ত ছিলেন। বিদেশি শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন তা তিনি পাননি। মিরজাফরসহ বেশকিছু বিশ্বাসঘাতক অমাত্যের চক্রান্তে দ্বিধান্বিত ছিলেন। ফলে পলাশির যুদ্ধে তিনি কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারেননি। উদ্দীপকে প্রতিকূল অবস্থার বিরুদ্ধে লড়াই করার বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে ট্র্যাজেডির নায়ক চরিত্রে। এক্ষেত্রে নায়ক তার চারপাশের পরিবেশ দ্বারা আবদ্ধ থাকেন। তিনি অন্তর্দ্বন্দ্বে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। একধরনের দোদুল্যমানতায় সন্দিগ্ধ থাকতে হয় তাকে। লড়াই করতে হলে চারপাশের যে স্বতঃস্ফূর্ত পরিবেশ প্রয়োজন তা নিশ্চিত না হলে যে কারো পক্ষেই টিকে থাকা কঠিন হয়ে পড়ে। দ্বিধা-দ্বন্দ্বে লড়াই করতে সঠিক সিদ্ধান্ত নেওয়া কষ্টসাধ্য হয় বিধায় নায়ককে শেষ পর্যন্ত জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করতে হয়। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজও তার প্রধান সেনাপতি মিরজাফর, কিছু স্বার্থন্বেষী অমাত্যবর্গ ও আপন খালা ঘসেটি বেগমের চক্রান্তের কারণে প্রতিকূল পরিস্থির শিকার হন। নিজের প্রতি নিজেই অবিশ্বাস পোষণ করেন এ নবাব। চারপাশে তার কেবল অবিশ্বাসের দেয়াল মনে হয়। ফলে শেষাবধি পলাশিতে তাঁর লড়াই সফল হয়নি। তাঁর জীবন প্রদীপও নিভে যায় এভাবে প্রতিকূলতার সাথে লড়াই করতে গিয়ে । প্রতিকূলতার বিরুদ্ধে এই লড়াই নাটকের প্রেক্ষাপটের সঙ্গে উদ্দীপকের সাদৃশ্য রচনা করেছে ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের প্রতিকূল অবস্থার বিরুদ্ধে লড়াই 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রে…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর