“প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের বিষয়টি 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল বিষয়কে তুলে ধরেছে।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের বিষয়টি 'সিরাজউদ্দৌলা' নাটকের বিষয় ব্যক্তিগত স্বার্থের জন্য দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার দিকটিকে মূল তুলে ধরেছে। 'সিরাজউদ্দৌলা' নাটকটি জাতীয় জাগরণের অভিপ্রায়ে রচিত। দেশি- বিদেশি ষড়যন্ত্রে একটি স্বাধীন দেশের অস্তিত্ব কীভাবে বিলুপ্ত হয় তা ঐতিহাসিকভাবে নাট্যকার উপস্থাপন করেছেন। বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে ইংরেজ বেনিয়াদের সাম্রাজ্যবাদী তৎপরতা কঠোর হস্তে দমনের প্রয়াস চালান। কিন্তু এদেশীয় ক্ষমতালোভী চক্র ইংরেজদের সাথে হাত মিলিয়ে প্রাসাদ ষড়যন্ত্রে মেতে ওঠে। নবাবের বিশ্বস্ত কিছু সেনাপতি ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হলেও অন্যান্য সেনাপতি ও প্রধান সেনাপতি মিরজাফরের বিশ্বাসঘাতকতা ও নীরব ভূমিকায় নবাব পরাজিত হন । উদ্দীপকের মুক্তিযুদ্ধের রাজাকারদের ঘৃণ্য তৎপরতা ফুটে উঠেছে। রাজাকার আজমত আলী মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিলেন। তার সহায়তায় পাকিস্তান মিলিটারিরা গ্রামের অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করে এবং তাদের পরিবারের ওপর চালায় নির্মম অত্যাচার নিপীড়ন । উদ্দীপকে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট আলোচিত হয়েছে। আর নাটকে পলাশির প্রেক্ষাপট। কিন্তু উদ্দীপক ও আলোচ্য নাটকের মূল বিষয় অভিন্ন। উদ্দীপকে যেমন নিজ স্বার্থের জন্য দেশের স্বার্থকে বিক্রি করা হয়, তেমনি নাটকেও মিরজাফরসহ ও অন্য অমাত্যবর্গের নিজেদের স্বার্থ উদ্ধারে বাংলার স্বাধীনতা হারিয়ে যায় । তাছাড়া দেশপ্রেম মানুষের মৌলিক মানবীয় গুণ। তাই দেশের সাথে বিশ্বাসঘাতকতার ফল যে সুখকর নয় কিংবা এটি ঘৃণ্য অপরাধ, সেই বিষয়ও উদ্দীপক ও আলোচ্য নাটকে স্পষ্ট। মূলত জাতীয় জাগরণের অভিপ্রায়েই উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটক রচিত। তাই, | প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও আলোচ্য নাটকের মূল বিষয় এক ও অভিন্ন ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
“প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের বিষয়টি 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল ব…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর