উদ্দীপকে বর্ণিত বৈলাম মল্লিকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাকর চরিত্রের তুলনা করো ।
উত্তর: চক্রান্ত করে কর্তৃত্ব লাভের দিক থেকে উদ্দীপকের বৈলাম মল্লিক 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রটির সঙ্গে তুলনীয় । 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর একজন কপট ও উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি । সিরাজউদ্দৌলার সেনাপতি হওয়া সত্ত্বেও তার আগ্রহ সিংহাসনে বসা । কিন্তু ইংরেজদের সহযোগিতা ছাড়া তা সম্ভব নয়। এ কারণে সে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ফলে মিরজাফরের কর্মকাণ্ডে বস্তুত স্বার্থপরতা, কপটতা ও বিশ্বাসঘাতকতাই চিহ্নিত হয় । পক্ষান্তরে উদ্দীপকের বৈলাম মল্লিক বিষখালী নদীতে জেগে ওঠা ছৈলার চর দখল করতে চায়। তার পথের বাধা জমিদার। এ কারণে মিরজাফর যেমন বড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতার পথ বেছে নেয়, তেমনি বৈলাম' মল্লিকও বিশ্বাসঘাতকতার পথ বেছে নেয়। জমিদারের জ্ঞাতি ভাই পুিল সিকদারের সঙ্গে ষড়যন্ত্র করে সে চরটি দখল করে নেয়। চরের দায়িত্ব গ্রহণের ক্ষেত্রেও বৈলাম মল্লিক মিরজাফরের মতো নাটকীয়তার আশ্রয় নেয়। সে পিলু সিকদারের উপস্থিতি ও দোয়া ছাড়া চরের দায়িত্ব গ্রহণ করতে অপারগতা প্রকাশ করে। অর্থাৎ মিরজাফরের মতো বৈলাম মল্লিকও একজন স্বার্থপর, বিশ্বাসঘাতক ও কপট ব্যক্তি ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বৈলাম মল্লিকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাকর চ…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর