“উদ্দীপকের আমিন ও 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগম একই মুদ্রার এপিট-ওপিট।”- মন্তব্যটির সত্যতা নিরূপণ কর।
উত্তর: “উদ্দীপকের আমিন ও 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগম একই মুদ্রার এপিঠ ওপিঠ"—মন্ত্রব্যটি যথার্থ । সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগম নবাব আলিবর্দি খানের জ্যেষ্ঠ কন্যা এবং নবাব সিরাজউদ্দৌলার খালা। নবাব সিরাজউদ্দৌলাকে সরিয়ে যারা অর্থ ও ক্ষমতা প্রাপ্তির ষড়যন্ত্র করেছিল তাদের সঙ্গে ঘসেটি বেগমও ছিল। রাজকার্য পরিচালনার লোভে সিরাজউদ্দৌলার ভাই একরামউদ্দৌলাকে পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করলেও সে অকালে মৃত্যুবরণ করেছিল। আর যে ব্যক্তির সঙ্গে ঘসেটি বেগমের অনৈতিক সম্পর্ক ছিল সেই হোসেন কুলি খাঁকে সিরাজউদ্দৌলা আলিবর্দি খানের নির্দেশে হত্যা করেন । তাই সিরাজের প্রতি আক্রোশ থেকে ঘসেটি বেগম তাঁর ধ্বংস কামনা করে এবং ষড়যন্ত্রে লিপ্ত হয় । উদ্দীপকের আশ্রয়হীন আমিনকে প্রফেসর মধুসূদন রায় আশ্রয় দেন । তারপর নিজের সন্তানের মতো পরম যত্নে বড়ো করে তোলেন। কিন্তু আমিন লোভের বশবর্তী হয়ে প্রফেসর সাহেবের সাথেই বিশ্বাসঘাতকতা করে। স্বপরিবারে মধুসূদন বাবুকে বাড়ি ছাড়া করে তার সকল সম্পত্তি দখল করে। উদ্দীপকের আমিন তার আশ্রয়দাতা মধুসূদন বাবুর সাথে বিশ্বাসঘাতকতা করে স্বার্থের বশবর্তী হয়ে। অথচ এই মানুষটিই তাকে রাস্তা থেকে তুলে এনে সন্তানের মতো লালনপালন করে ছিলেন। অন্যদিকে নিজের স্বার্থের অন্তরায় হওয়ায় ঘসেটি বেগম সিরাজউদ্দৌলার খালা হয়েও তার সাথে বিশ্বাসঘাতকতা করেন। যদিও ঘসেটি বেগম নবাব পরিবারের আশ্রিত নন, পরিবারের একজন । তবুও তিনি ব্যক্তিগত আক্রোশ এবং স্বার্থসন্ধানী চন্তা-চেতনা থেকে - নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করেন। তাই, স্বার্থসন্ধানী মানসিকতা এবং বিশ্বাসঘাতকতার দিক থেকে উদ্দীপকের মামিন ও ঘসেটি বেগম একই মুদ্রার এপিঠ-ওপিঠ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
“উদ্দীপকের আমিন ও 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগম একই মুদ্রার এপিট…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর