উদ্দীপকের আজমত আলী 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে সংগতিপূর্ণ? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের আজমত আলী “সিররাজউদ্দৌলা' নাটকের মিরজাফর চরিত্রের সঙ্গে সংগতিপূর্ণ। নবাবের প্রধান সেনাপতি মিরজাফর। সে বিশ্বাসঘাতকতা ও নিকৃষ্ট মানুষের প্রতীক। তার মধ্যে বিদ্যমান কূটকৌশল ও চাতুর্যের কারণে সে নবাব আলিবর্দি খাঁর বিশ্বাসভাজন হয়ে ওঠে। কিন্তু তার মেধা, বুদ্ধি ও কূটকৌশলের মূলে ছিল ক্ষমতা লিপ্সা। তাই পরবর্তীকালে সিরাজউদ্দৌলাকে সিংহাসন থেকে সরাতে ইংরেজদের সহযোগিতায় মুখ্য ভূমিকা পালন করে সে। উদ্দীপকের আজমত আলী একজন রাজাকার। মুক্তিযুদ্ধের সময় সে শান্তি কমিটি গঠন করে। এই কমিটির মধ্য দিয়ে সে পাকিস্তানি হানাদার বাহিনীদের সাহায্য ও সহযোগিতা করে। অন্যদিকে দেশের সীমাহীন ক্ষতিসাধন করে। যুদ্ধের সময়ে তার সাহায্যে হানাদার বাহিনী গ্রামের অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করে এবং মুক্তিযোদ্ধাদের পরিবারে চালায় নির্মম নির্যাতন। উদ্দীপকের আজমত আলী যেমন নিজের স্বার্থের জন্য দেশের মানুষ ও দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে পাকিস্তানি বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে ছিল তেমনি, মিরজাফরও ইংরেজদের সাথে হাত মিলিয়ে নবাবের পাশাপাশি বাংলার মানুষ ও বাংলার স্বাধীনতার সাথে বিশ্বাসঘাতকতা করে । তাই এই চরিত্র দুটি সংগতিপূর্ণ ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের আজমত আলী 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে সংগতিপূ…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর