“উদ্দীপকের প্রজাবৎসল সিংহ নারায়ণ রায় যে কারণে জমিদারি হারিয়েছেন একই কারণে 'সিরাজউদ্দৌলা' নাটকে বাংলার স্বাধীনতা সূর্য অস্ত যায়।”— উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকের আলোকে উক্তিটি যাচাই করো ।
উত্তর: উদ্দীপকের সিংহ নারায়ণ রায় এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব উভয়ের রাজত্ব হারানোর কারণ তাদের উদারতা ও মহানুভবতা এবং সরল বিশ্বাস যা প্রশ্নোক্ত মন্তব্যটিকে যথার্থ করে তুলেছে । 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলা ছিলেন সরলপ্রাণ । তিনি সহজেই তাঁর সভাসদদের বিশ্বাস করেছিলেন। আর তাঁর এই সরল বিশ্বাসের সুযোগ নিয়েছিল ষড়যন্ত্রকারীরা। সেনাপতি মিরজাফর নবাবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল অবলীলায়। গোপনে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে নবাবের পতন নিশ্চিত করেছিল সে। নবাব সিরাজউদ্দৌলা মিরজাফরের এহেন কর্মকাণ্ড পলাশির যুদ্ধের পূর্বেই অনুধাবন করেছিলেন । তার পরও তিনি, স্বভাবগত মহানুভবতা ও উদারতার কারণে মিরজাফরসহ অন্য অমাত্যদের ক্ষমা করেছিলেন এবং তাদের প্রতিশ্রুতিতে বিশ্বাস স্থাপন করেছিলেন। নবাবের এই সরল বিশ্বাসই তাঁর পতনের কারণ হয়ে দাঁড়ায় । উদ্দীপকের সিংহ নারায়ণ রায় প্রজাবৎসল শাসক হলেও তিনি বিশ্বাসঘাতকতার শিকার হয়ে নিজের জমিদারি হারিয়েছেন। তিনি ভগ্নিপতি সমর সমাদ্দারকে অন্ধভাবে বিশ্বাস করেছিলেন। আত্মস্বার্থ চরিতার্থে নিমগ্ন সমর সমাদ্দারের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হলেও স্বীয় মহানুভবতা হেতু নবাব তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। বরং তাকে আবারও বিশ্বাস করে সুযোগ দিয়েছেন। আর জমিদারের এই বিশ্বাসের ও মহানুভবতার সুযোগ নিয়েছে তাঁর ভগ্নিপতি। অর্থ আত্মসাৎ করে জমিদারকে পথে বসিয়েছে সে। 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব যেমন উদার ও সরলমনা ছিলেন, তেমনি উদ্দীপকের সিংহ নারায়ণ রায়ও মহানুভব ও সরল মনের অধিকারী ছিলেন। তাঁরা দুজনেই সভাসদদের ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছিলেন এবং বিশ্বাস করেছিলেন। ফলে তাঁদের মহানুভবতা ও বিশ্বাসের সুযোগ নিয়েছে সুযোগসন্ধানীরা। এতে নাটকের নবাবকে হারাতে হয়েছে তাঁর সাম্রাজ্য আর উদ্দীপকের সিংহ নারায়ণ রায়কে হারাতে হয়েছে তাঁর জমিদারি। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
“উদ্দীপকের প্রজাবৎসল সিংহ নারায়ণ রায় যে কারণে জমিদারি হারিয়েছেন …
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর