উদ্দীপকের হোসেন মিয়ার অপরিসীম মহানুভবতা 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজউদ্দৌলার পরাজয়ের মূল কারণ।'— মন্তব্যটির যথার্থতা বিচার করো।
উত্তর: উদ্দীপকের হোসেন মিয়া অপরাধীকে বারবার ক্ষমা করে দিয়ে মহানুভবতা দেখিয়েছেন তা 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজীর মাঝেও প্রকাশ পেয়েছে, যা এটি নবাবের পতনকে ত্বরান্বিত করেছি। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব ছিলেন মহানুভব শাসক। তাঁর প্রধান সেনাপতি মিরজাফর বারবার অপরাধ করলেও তিনি ক্ষমা করে দেন। শুধু তা-ই নয়, নবাব মিরজাফরকে স্বপদে বহালও রাখেন। আর নবাবের এই সরলতারই সুযোগ নেয় মিরজাফর ও তার দোসররা। তারা গোপনে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে নবাবকে করুণ পরিণতি বরণে বাধ্য করে। উদ্দীপকের হোসেন মিয়া নবাব সিরাজউদ্দৌলার মতোই মহানুভব। তিনি সন্তানদের বারবার অপরাধ সত্ত্বেও ক্ষমা করে দিয়েছেন। আর তাঁর এই ক্ষমাশীলতার সুযোগ নিয়েছে সন্তানেরা । তারা গোপনে সব সম্পত্তি বিক্রি করে হোসেন মিয়াকে পথে বসিয়েছে। 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাবও হোসেন মিয়ার মতো অপরাধীদের বারবার ক্ষমা করে তাদের সুযোগ করে দিয়েছিলেন । এই মহানুভবতাই তাঁর পতনের কারণ হয়ে দাঁড়ায়। অতএব বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের হোসেন মিয়ার অপরিসীম মহানুভবতা 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরা…
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর