“উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের বিষয়বস্তুর আংশিক প্রতিফলন ঘটেছে।” —বিশ্লেষণ করো ।
উত্তর: উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রাসাদ ষড়যন্ত্রের দিকটি প্রকাশ পেলেও অন্য দিকগুলো প্রকাশ না পাওয়ায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ হয়ে উঠেছে। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলার অপরিসীম দেশপ্রেম এবং তার বিপরীতে বিশ্বাসঘাতক শ্রেণির প্রাসাদ ষড়যন্ত্রের কাহিনি বর্ণিত হয়েছে। নবাব সিরাজউদ্দৌলা ক্ষমতার মসনদে বসার পরই তাঁর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু হয়। দেশীয় চক্রান্তের পাশাপাশি বহিরাগত ইংরেজ বণিকদের প্রবল বাধার মুখে পড়তে হয় তাঁকে। ছোটোখাটো দু-একটি যুদ্ধে তাদের কোণঠাসা করতে পারলেও প্রাসাদ ষড়যন্ত্রে তাঁকে অবশেষে পরাজিত হতে হয় । উদ্দীপকে রাজা গোবিন্দ মাণিক্যের সিদ্ধান্তে অখুশি রাজ পুরোহিতের ষড়যন্ত্রের দিকটি প্রতিফলিত হয়েছে। রাজ-পুরোহিত রঘুপতি রাজার প্রতি অখুশি হয়ে রাজাকে হত্যা করার ষড়যন্ত্র করেন। এজন্য তিনি কৌশলে রাজার ছোটো ভাই নক্ষত্র রায়কে হাত করেন। নক্ষত্র রায়ও ক্ষমতার লোভে রাজ-পুরোহিতের প্রস্তাবে রাজি হয়। 'সিরাজউদ্দৌলা” নাটকে বর্ণিত সকল বিষয় উদ্দীপকে পরিলক্ষিত হয় না। উদ্দীপকে কেবল প্রাসাদ ষড়যন্ত্রের দিকটিই বর্তমান। এছাড়া নবাবের দেশপ্রেম, ইংরেজদের চাতুর্য, যুদ্ধক্ষেত্রে নবাব ও তার অমাত্যদের ভূমিকা এসব কিছুর ইঙ্গিত উদ্দীপকে নেই। তাই বলা যায়, “উদ্দীপকে সিরাজউদ্দৌলা' নাটকের বিষয়বস্তুর আংশিক প্রতিফলন ঘটেছে।” –প্রশ্নোক্ত এই মন্তব্যটি যথার্থ ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
“উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের বিষয়বস্তুর আংশিক প্রতিফলন ঘটেছে।” …
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর