শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের নক্ষত্র রায়ের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগমের সাদৃশ্য দেখাও ।

উত্তর: উদ্দীপকের নক্ষত্র রায়ের ক্ষমতার লোভে মত্ত হয়ে রাজার বিরুদ্ধাচরণ করার দিকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগমের সঙ্গে সাদৃশ্যপূর্ণ । 'সিরাজউদ্দৌলা' নাটকে ঘসেটি বেগম নবাব সিরাজউদ্দৌলার আপন খালা । তা সত্ত্বেও সে নবাবের ক্ষতি করার জন্য উঠেপড়ে লাগে। কেননা ক্ষমতার লোভ ঘসেটি বেগমকে বেপরোয়া করে তোলে। এজন্য নবাবকে কীভাবে ক্ষমতার মসনদ থেকে সরানো যায় সেই ষড়যন্ত্রে লিপ্ত থাকে সে।' গোপনে মিরজাফর ও অন্যদের সঙ্গে হাত মিলিয়ে শওকত জঙ্গকে সমর্থন জানায় ঘসেটি বেগম । উদ্দীপকের নক্ষত্র রায়ও ক্ষমতালোভী। সে ক্ষমতার লোভে নিজের ভাইকে হত্যা করতে রাজি হয়েছে। রাজ-পুরোহিত রঘুপতি রাজার ওপর ক্ষিপ্ত হয়ে রাজাকে হত্যার ষড়যন্ত্র করে। আর এই ষড়যন্ত্রে রাজার ছোটো ভাই নক্ষত্র রায়কে ব্যবহার করে সে। ক্ষমতার লোভ নক্ষত্র রায়কে প্ররোচিত করে এ কাজ করতে। আর নক্ষত্র রায়ের এ দিকটিই 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগমের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

উদ্দীপকের নক্ষত্র রায়ের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগমের স…

উদ্দীপক

'বিসর্জন' নাটকে সন্তানতুল্য ছাগশিশুকে দেবীর মন্দিরে বলি দেওয়ার কারণে শোকার্ত ভিখারি অপর্ণা। সে রাজা গোবিন্দ মাণিক্যের কাছে বিচারপ্রার্থী হয়। সন্তানহারা ভিখারির দুঃখ রাজচিত্তকে আহত করে। রাজা রাজ্যে পশুবলি নিষিদ্ধ ঘোষণা করেন। কিন্তু তাঁর এ আদেশ মেনে নিতে পারেন না রাজ-পুরোহিত রঘুপতি। তিনি রাজার অনুজ নক্ষত্র রায়কে রাজ্যলোভে বশ করে রাজাকে হত্যা করতে রাজি করান ।

Chittagong · 2019

উত্তর

নবাব সিরাজউদ্দৌলা ভগবানগোলায় বন্দি হন ।

উত্তর

মানুষদের ঐক্যবদ্ধ হয়ে ইংরেজ ও তাদের দোসরদের বিরুদ্ধে লড়াইয়ে উদ্বুদ্ধ করতে গেলে অনেকের পালিয়ে যাওয়া প্রসঙ্গে নবাবের প্রশ্নোক্ত কথায় প্রতারক ভীরুদের চিরন্তন প্রবণতার দিকটি প্রকাশ পেয়েছে । পলাশির যুদ্ধে পরাজিত হয়ে নবাব সিরাজউদ্দৌলা রাজধানীতে ফিরে এসে পুনরায় সৈন্য সংগ্রহ করে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের চেষ্টা করেন। কিন্তু দিকে দিকে দায়িত্বপ্রাপ্ত অনেকের পালানোর কথা ছড়িয়ে পড়ে । এ খবর নবাবের কাছে এলে হতাশাগ্রস্ত মানুষকে আশান্বিত করতে তখনো তিনি বীরত্বের কথা বলেন। এ প্রসঙ্গেই পলায়নরতদের কাপুরুষ আখ্যা দিয়ে তিনি প্রশ্নোক্ত কথাটি বলেন

উত্তর

উদ্দীপকের নক্ষত্র রায়ের ক্ষমতার লোভে মত্ত হয়ে রাজার বিরুদ্ধাচরণ করার দিকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগমের সঙ্গে সাদৃশ্যপূর্ণ । 'সিরাজউদ্দৌলা' নাটকে ঘসেটি বেগম নবাব সিরাজউদ্দৌলার আপন খালা । তা সত্ত্বেও সে নবাবের ক্ষতি করার জন্য উঠেপড়ে লাগে। কেননা ক্ষমতার লোভ ঘসেটি বেগমকে বেপরোয়া করে তোলে। এজন্য নবাবকে কীভাবে ক্ষমতার মসনদ থেকে সরানো যায় সেই ষড়যন্ত্রে লিপ্ত থাকে সে।' গোপনে মিরজাফর ও অন্যদের সঙ্গে হাত মিলিয়ে শওকত জঙ্গকে সমর্থন জানায় ঘসেটি বেগম । উদ্দীপকের নক্ষত্র রায়ও ক্ষমতালোভী। সে ক্ষমতার লোভে নিজের ভাইকে হত্যা করতে রাজি হয়েছে। রাজ-পুরোহিত রঘুপতি রাজার ওপর ক্ষিপ্ত হয়ে রাজাকে হত্যার ষড়যন্ত্র করে। আর এই ষড়যন্ত্রে রাজার ছোটো ভাই নক্ষত্র রায়কে ব্যবহার করে সে। ক্ষমতার লোভ নক্ষত্র রায়কে প্ররোচিত করে এ কাজ করতে। আর নক্ষত্র রায়ের এ দিকটিই 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগমের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ।

উত্তর

উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রাসাদ ষড়যন্ত্রের দিকটি প্রকাশ পেলেও অন্য দিকগুলো প্রকাশ না পাওয়ায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ হয়ে উঠেছে। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলার অপরিসীম দেশপ্রেম এবং তার বিপরীতে বিশ্বাসঘাতক শ্রেণির প্রাসাদ ষড়যন্ত্রের কাহিনি বর্ণিত হয়েছে। নবাব সিরাজউদ্দৌলা ক্ষমতার মসনদে বসার পরই তাঁর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু হয়। দেশীয় চক্রান্তের পাশাপাশি বহিরাগত ইংরেজ বণিকদের প্রবল বাধার মুখে পড়তে হয় তাঁকে। ছোটোখাটো দু-একটি যুদ্ধে তাদের কোণঠাসা করতে পারলেও প্রাসাদ ষড়যন্ত্রে তাঁকে অবশেষে পরাজিত হতে হয় । উদ্দীপকে রাজা গোবিন্দ মাণিক্যের সিদ্ধান্তে অখুশি রাজ পুরোহিতের ষড়যন্ত্রের দিকটি প্রতিফলিত হয়েছে। রাজ-পুরোহিত রঘুপতি রাজার প্রতি অখুশি হয়ে রাজাকে হত্যা করার ষড়যন্ত্র করেন। এজন্য তিনি কৌশলে রাজার ছোটো ভাই নক্ষত্র রায়কে হাত করেন। নক্ষত্র রায়ও ক্ষমতার লোভে রাজ-পুরোহিতের প্রস্তাবে রাজি হয়। 'সিরাজউদ্দৌলা” নাটকে বর্ণিত সকল বিষয় উদ্দীপকে পরিলক্ষিত হয় না। উদ্দীপকে কেবল প্রাসাদ ষড়যন্ত্রের দিকটিই বর্তমান। এছাড়া নবাবের দেশপ্রেম, ইংরেজদের চাতুর্য, যুদ্ধক্ষেত্রে নবাব ও তার অমাত্যদের ভূমিকা এসব কিছুর ইঙ্গিত উদ্দীপকে নেই। তাই বলা যায়, “উদ্দীপকে সিরাজউদ্দৌলা' নাটকের বিষয়বস্তুর আংশিক প্রতিফলন ঘটেছে।” –প্রশ্নোক্ত এই মন্তব্যটি যথার্থ ।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

  • \[দশ ]
  • \[আট ]
  • \[ছয় ]
  • \[পাঁচ ]

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-

  • মুক্তির আকাঙ্ক্ষা
  • সাহসিকতা
  • যুদ্ধনীতি
  • দেশপ্রেম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?

  • মিরন
  • মিরজাফর
  • মানিকচাঁদ
  • মোহাম্মদি বেগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?

  • যশোরে
  • খুলনায়
  • বরিশালে
  • সাতক্ষীরায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯০০ সালে
  • ১৯১৫ সালে
  • ১৯১৯ সালে
  • ১৯২০ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?

  • সেলিম আল দীন
  • সিকান্দার আবু জাফর
  • জিয়া হায়দার
  • সৈয়দ ওয়ালীউল্লাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?

  • কালি-কলম
  • দৈনিক বাংলা
  • মাসিক সমকাল
  • মাসিক মোহাম্মদী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?

  • সময়
  • বাংলা নিউজ
  • সমকাল
  • সবুজপত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?

  • ইত্তেফাক
  • সমকাল
  • যুগান্তর
  • প্রথম আলো

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?

  • শিক্ষকতা
  • ওকালতি
  • ব্যবসা
  • সাংবাদিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?

  • প্রগতি
  • সমকাল
  • যুগান্তর
  • সাপ্তাহিক অভিযান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৫০
  • ১৯৬০
  • ১৯৭০
  • ১৯৮০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মোহাম্মদি বেগ কত হাজার টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?' স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে বোঝানো হয়েছে-উদ্দীপকের টুপু 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সঙ্গে তুলনীয়?সিকান্দার আবু জাফরের জন্মস্থান কোথায়?সিকান্দার আবু জাফর কত সালে জন্মগ্রহণ করেন?প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে অগ্রবর্তী ছিলেন কে?সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন?তরুণ সাহিত্যিকদের মিলনক্ষেত্র ছিল কোন পত্রিকা?কোন পত্রিকাটি পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?সিকান্দার আবু জাফরের মুখ্য পেশা কী?সিকান্দার আবু জাফর রচিত মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে কোন পত্রিকা প্রকাশিত হতো?সিকান্দার আবু জাফর রচিত 'মাকড়সা' নাটকটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।