উদ্দীপকের সমর সমাদ্দার কীভাবে সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফরের সাথে সাদৃশ্যপূর্ণ ?
উত্তর: বিশ্বাসঘাতকতার প্রেক্ষাপটে উদ্দীপকের সমর সমাদ্দার "সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফরের সাথে সাদৃশ্যপূর্ণ । 'সিরাজউদ্দৌলা' নাটকে মিরজাফর একটি বিশ্বাসঘাতক চরিত্র। সে নবাবের সরলতার সুযোগ নিয়ে আত্মস্বার্থ চরিতার্থ করতে মগ্ন হয়ে পড়ে । নবাব মিরজাফরের চরিত্র বুঝতে পেরেও বারবার তাকে ক্ষমা করে দেন। নবাবের এই মহানুভবতার সুযোগে মিরজাফর দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে গোপনে ইংরেজদের সাথে হাত মেলায়। তার এরূপ কর্মকাণ্ডের কারণেই পলাশির যুদ্ধে নবাবের তথা বাংলার পতন ঘটে। উদ্দীপকে সমর সমাদ্দার জমিদার সিংহ নারায়ণ রায়ের সরলতার সুযোগ নিয়ে বিশ্বাসঘাতকতা করেছে। স্নেহপরায়ণ জমিদার সমর সমাদ্দারের স্বার্থবাদী চরিত্র বুঝতে পেরেও বারবার ক্ষমা করে দিয়েছেন। কিন্তু সমর সমাদ্দারের চরিত্রে কোনো পরিবর্তন ঘটেনি। বরং জমিদারের সমস্ত অর্থ আত্মসাৎ করে আত্মগোপন করেছে। তার এরূপ কর্মকাণ্ডের কারণে জমিদার সিংহ নারায়ণ রায়কে জমিদারিও হারাতে হয়েছে সূর্যাস্ত আইনের কারণে। আর সমর সমাদ্দারের এই বিশ্বাসঘাতকতা 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফরের বিশ্বাসঘাতকতারই প্রতিরূপ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের সমর সমাদ্দার কীভাবে সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফরের সাথে স…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর