“প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের অসাধু ব্যবসায়ী এবং “সিরাজউদ্দৌলা' নাটকের ইংরেজ বেনিয়াদের চরিত্র এক ও অভিন্ন”— মন্তব্যটি যাচাই করো।
উত্তর: উদ্দীপক এবং নাটকের প্রেক্ষাপট ভিন্ন হলেও 'সিরাজউদ্দৌলা' নাটকের ইংরেজ এবং উদ্দীপকের অসাধু ব্যবসায়ী উভয়েই অসৎ মানসিকতাসম্পন্ন। “সিরাজউদ্দৌলা” নাটকের প্রেক্ষাপটে আছে ১৭৫৭ সালের পলাশির যুদ্ধ এবং সেই যুদ্ধকে ঘিরে গড়ে ওঠা রাজনীতি। ইংরেজরা এখানে কুটিল ষড়যন্ত্রকারী। নবাব সিরাজউদ্দৌলা তাদের ব্যবসার নামে চালানো লুণ্ঠন- শোষণকে বন্ধ করতে চান। অন্যদিকে, ইংরেজরা চায় বাংলার শাসনক্ষমতা নিজেদের করতে। বস্তুত তারা দখলদারি মানসিকতার অধিকারী। উদ্দীপকের অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে বালি উত্তোলন করে পরিবেশ বিপর্যয়ের কাজ করছে। তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ফসলি জমি নষ্ট করে ইটভাটা তৈরি করেছে। এ ব্যাপারে পরিবেশবাদীদের আপত্তিও তারা শোনেনি। প্রশাসনের চোখও ফাঁকি দিয়ে তারা নিজেদের কাজ করে চলেছে অবিরত। ফলে পরিবেশবাদীদের সঙ্গে তাদের দ্বন্দ্বও হয়ে পড়েছে নিত্যনৈমিত্তিক ব্যাপার। 'সিরাজদ্দৌলা' নাটক এবং উদ্দীপকের প্রেক্ষাপট আলাদা। উদ্দীপকের বিষয়টি স্থানিক কিন্তু নাটকের বিষয়টি রাষ্ট্রীক। উদ্দীপকের অসাধু ব্যবসায়ীরা অর্থনৈতিক লাভের প্রতি বেশি মনোযোগী ছিল। আবার নাটকের ইংরেজ বেনিয়ারাও কোম্পানির স্বার্থে বেশি মনোযোগী ছিল। বাংলাকে শোষণ করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়াই ছিল তাদের উদ্দেশ্য। তাই নিশ্চিতভাবেই বলা যায়, প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের অসাধু ব্যবসায়ী আর 'সিরাজউদ্দৌলা' নাটকের ইংরেজ বেনিয়াদের চরিত্র এক ও অভিন্ন ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
“প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের অসাধু ব্যবসায়ী এবং “সিরাজউদ্দৌলা'…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর