উদ্দীপকের বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকে যুদ্ধক্ষেত্রে মোহনলালের ভূমিকার তুলনা করো।
উত্তর: দেশের জন্য জীবন বাজি রাখার ক্ষেত্রে উদ্দীপকের বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের মোহনলাল তুলনীয়। 'সিরাজউদ্দৌলা' নাটকে মোহনলাল ছিলেন একজন দেশপ্রেমিক বীর। তিনি নবাব সিরাজউদ্দৌলার নির্দেশে পলাশির প্রান্তরে প্রাণপণে লড়াই করেছেন। প্রধান সেনাপতি মিরজাফর যেখানে বিশ্বাসঘাতকতা করে যুদ্ধক্ষেত্রে ইংরেজদের পক্ষাবলম্বন করেছিল, সেখানে মোহনলাল দেশের জন্য শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই করেছিলেন। ইংরেজদের প্রবল আক্রমণে মৃত্যু আসন্ন জেনেও তিনি একাই প্রতিরোধ গড়ে তুলেছিলেন। আর নবাবকে রাজধানীতে ফেরত পাঠিয়েছিলেন পুনরায় সৈন্য সংগঠিত করতে। উদ্দীপকে বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ দেশাত্মবোধে অবিচল ছিলেন । তিনি দেশের জন্য জীবন বাজি রেখেছেন। পাকিস্তানি হানাদার বাহিনীর সম্মুখে একাই প্রতিরোধ গড়ে তুলেছেন। সহযোদ্ধাদের জীবন বাঁচাতে নিজের জীবনকে তুচ্ছ করে তিনি শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়েছেন। আর বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফের এই বীরত্ব 'সিরাজউদ্দৌলা' নাটকে মোহনলালের যুদ্ধক্ষেত্রের কর্মকাণ্ডেরই সমতুল্য ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকে য…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর