উদ্দীপকের বক্তব্যের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের পটভূমিগত সাদৃশ্য কতটুকু বিশ্লেষণ করো।
উত্তর: বিদেশি আগ্রাসন থেকে দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার পটভূমিগত দিক থেকে উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের সাথে অনেকটাই সাদৃশ্যপূর্ণ। 'সিরাজউদ্দৌলা' নাটকের বর্ণনায় আমরা দেখতে পাই, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য বাংলাকে নিজেদের কুক্ষিগত করার চেষ্টা করে। কিন্তু দেশপ্রেমী নবাব ইংরেজ বেনিয়া শক্তির এই অপচেষ্টাকে রুখে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। তিনি দেশপ্রেমী সৈনিকদের সাথে নিয়ে লড়াই করার ঘোষণা দেন। উদ্দীপকে বিশ্বাসঘাতক প্রভুদের পরিহার করে দেশের কল্যাণমন্ত্রে উজ্জীবিত হওয়ার কথা বলা হয়েছে। সেখানে সাহসী বীরদের সকল অপচেষ্টার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কথা বর্ণিত হয়েছে। বিশ্বাসঘাতকদের আগ্রাসন থেকে স্বাধীনতাকে রক্ষায় উদ্দীপকে বর্ণিত এই দিকটি 'সিরাজউদ্দৌলা' নাটকেও দৃশ্যমান। ফলে নাটকের পটভূমিগত দিক আংশিকভাবে সাদৃশ্যময় হয়ে উঠেছে উদ্দীপকের সাথে।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের বক্তব্যের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের পটভূমিগত সাদৃশ্য কতট…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর