উদ্দীপকের যে বিষয়গুলো 'সিরাজউদ্দৌলা' নাটকের সাথে সামঞ্জস্যপূর্ণ তার তুলনামূলক আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের ব্যাংক ম্যানেজারের সরল বিশ্বাস এবং মাকসুদ হাসানের প্রতারণার বিষয়টি 'সিরাজউদ্দৌলা' নাটকের সাথে সামঞ্জস্যপূর্ণ। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব ছিলেন উদার ও সরলমনা। নবাবের এ ধরনের মানসিকতার সুযোগ নিয়েছিল মিরজাফর ও তার দোসরেরা। তারা গোপনে ইংরেজদের সাথে পরামর্শ করে সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করে। বিশ্বাসঘাতক অমাত্যদের দ্বারা প্রতারিত হয়ে নির্মম পরিণতির শিকার হন নবাব। উদ্দীপকে ব্যাংক ম্যানেজার মনোয়ার হোসেন উদার প্রকৃতির মানুষ। তাই মাকসুদ হাসান নামের লোকটির প্রতি সহজেই নির্ভর করেছিলেন তিনি। কিন্তু মাকসুদ হাসান ব্যাংক ম্যানেজারের এই বিশ্বাসের মর্যাদা রাখেননি। তিনি গোপনে নৈশপ্রহরীর সহায়তায় ব্যাংকের সকল অর্থ-সম্পদ আত্মসাৎ করে আত্মগোপন করেন। ব্যাংক ম্যানেজারের উদারতার বিপরীতে মাকসুদ হাসানের এ প্রতারণার বিষয়টি 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত নবাবের সাথে অমাত্যবর্গের বিশ্বাসঘাতকতাকেই মনে করিয়ে দেয়।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের যে বিষয়গুলো 'সিরাজউদ্দৌলা' নাটকের সাথে সামঞ্জস্যপূর্ণ তার…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর