উদ্দীপকের রাবণ চরিত্রটি 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? বিশ্লেষণ করো।
উত্তর: বিপর্যস্ত অবস্থার দিক থেকে উদ্দীপকের রাবণ চরিত্রটি 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলার সাথে সাদৃশ্যপূর্ণ। আলোচ্য নাটকে নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে আসীন হয়েই নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হন। তিনি অমাত্যদের বিশ্বাসঘাতকতা এবং প্রাসাদ-ষড়যন্ত্রের শিকার হয়ে বিপর্যয়ের মধ্যে পতিত হন। তারপরও শত্রুর কাছে মাথা নত করেননি। স্বল্পসংখ্যক বিশ্বস্ত সৈন্য নিয়েই তিনি ইংরেজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। নিশ্চিত মৃত্যু জেনেও নবাব সিরাজউদ্দৌলা কোনো সন্ধির পথ বেছে নেননি। বরং মৃত্যুকেই আলিঙ্গন করে নিয়েছেন অবলীলায়। উদ্দীপকে রাক্ষসরাজ রাবণকে নিদারুণ সংকটের মুখোমুখি হতে দেখা যায়। একদিকে শত্রুবেষ্টিত অবস্থা, অন্যদিকে আত্মীয়ের বিশ্বাসঘাতকতা তাঁকে বিপর্যস্ত করে তুলেছে। সর্বোপরি যুদ্ধক্ষেত্রে পুত্রদের মৃত্যুসংবাদ রাবণকে করুণ পরিস্থিতির সম্মুখীন করেছে। এ অবস্থাতেও সে শত্রুকে রুখে দিতে বদ্ধপরিকর। তাই মৃত্যুভয় উপেক্ষা করে নিজেই রণসাজে সজ্জিত হয়ে যুদ্ধের ময়দানে অগ্রসর হয় রাবণ। আর রাবণ চরিত্রের এই সংকটাপন্ন দিকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলার ক্ষেত্রেও দৃশ্যমান। এভাবেই চরিত্র দুটি পরস্পর সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের রাবণ চরিত্রটি 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাথে সাদ…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর