বীথি ও সাথির দ্বন্দ্ব নিতান্তই পারিবারিক। পক্ষান্তরে ঘসেটি বেগম ও সিরাজের দ্বন্দ্ব অনেকটা রাজনৈতিক। - উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো ।
উত্তর: উদ্দীপকের বীথি ও সাথির দ্বন্দ্ব পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারিত্বকেন্দ্রিক এবং 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগম এবং নবাব সিরাজউদ্দৌলার দ্বন্দ্ব রাষ্ট্রক্ষমতা নিয়ে, যা প্রশ্নোক্ত উক্তিটিকে যথার্থ করে তুলেছে । 'সিরাজউদ্দৌলা' নাটকে ঘসেটি বেগম নবাব সিরাজউদ্দৌলার আপন খালা। তা সত্ত্বেও ক্ষমতাকে কেন্দ্র করে তাদের দুজনের দ্বন্দ্ব প্রকাশ্য হয়ে উঠেছে। নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণ করলে ঘসেটি বেগম তা মেনে নিতে পারেন না। এজন্য নবাবকে সিংহাসনচ্যুত করার জন্য গোপনে ষড়যন্ত্র করেন। ক্ষমতার ভাগ পেতে সভাসদদের সাথে মিলে ইংরেজদের সাথে হাত মেলান তিনি। উদ্দীপকের বীথি তার বাবার সম্পত্তির লোভে বোন সাথির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। বাবা সম্পত্তির কিছু অংশ সাথিকে লিখে দিলে বীথি তা মেনে নিতে পারে না। ফলে সাথির ক্ষতি করার জন্য উঠেপড়ে লাগে সে । এজন্য সাথির কলেজপড়ুয়া ছেলের ক্ষতি করার জন্য সন্ত্রাসী লেলিয়ে দেয় বীথি । তার এ ধরনের কর্মকাণ্ড কেবল বাবার সম্পদের লোভেই। উদ্দীপকের বীথি ও সাথির দ্বন্দ্ব বাবার সম্পদের মালিকানাকেন্দ্রিক হলেও 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগম ও সিরাজউদ্দৌলার দ্বন্দ্ব ব্যক্তিগত সম্পদের লোভে নয়। তাদের দ্বন্দ্ব রাষ্ট্রক্ষমতা দখলকে কেন্দ্র করে। ঘসেটি বেগম মনে করেন সিরাজউদ্দৌলাকে ক্ষমতা থেকে সরাতে পারলে তার ক্ষমতা লাভের পথ সুগম হবে। ফলে সভাসদের সঙ্গে তিনি রাজনৈতিক ষড়যন্ত্রে লিপ্ত হন। অন্যদিকে উদ্দীপকের বীথি কেবল বাবার সমস্ত সম্পত্তি ভোগদখল করতে চায়। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ বলেই প্রতীয়মান হয় ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
বীথি ও সাথির দ্বন্দ্ব নিতান্তই পারিবারিক। পক্ষান্তরে ঘসেটি বেগম ও স…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর